শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়ার লন্ডন যাত্রার তারিখ আরও পেছাচ্ছে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ ডিসেম্বর ২০২৫, ৮:৪২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে নেওয়ার তারিখ আবারও পিছিয়েছে। শুক্রবার সকালে বিএনপির পক্ষ থেকে সম্ভাব্য যাত্রার তারিখ হিসেবে ৭ ডিসেম্বর বলা হলেও রাতে জানানো হয়, ফলে আগামী ৯ ডিসেম্বরের (মঙ্গলবার) আগে তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়া সম্ভব হচ্ছে না। তবে এই তারিখও চূড়ান্ত নয়। চিকিৎসকদের পরামর্শ ও খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর নির্ভর করে সময় আরও পেছাতে পারে।

শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে খালেদা জিয়ার সাবেক প্রেস সচিব মারুফ খান কামাল এবং মেডিকেল বোর্ডের বরাতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

মেডিকেল বোর্ড জানিয়েছে, খালেদা জিয়ার পাকস্থলীর রক্তক্ষরণ বর্তমানে বন্ধ রয়েছে। তবে দীর্ঘ ভ্রমণের ধকল কাটানোর মতো শারীরিক সক্ষমতা এই মুহূর্তে তার নেই। শুক্রবার উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও নির্ধারিত সময়ে এয়ার অ্যাম্বুলেন্স না পৌঁছানোয় এবং শারীরিক অবস্থার কথা বিবেচনায় যাত্রা স্থগিত করা হয়।

এদিকে খালেদা জিয়াকে বিদেশ নেওয়ার প্রস্তুতির অংশ হিসেবে কাতার আমিরের বিশেষ ব্যবস্থাপনায় জার্মানি থেকে একটি এয়ার অ্যাম্বুলেন্স শনিবার (৬ ডিসেম্বর) ঢাকায় পৌঁছাবে। ঢাকাস্থ কাতার দূতাবাস নিশ্চিত করেছে যে, এয়ার অ্যাম্বুলেন্সটি এদিন বিকেল ৫টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে।

শাশুড়ির চিকিৎসার তদারকি ও তাকে লন্ডনে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে ইতিমধ্যে ঢাকায় পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসনের পুত্রবধূ ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জুবাইদা রহমান।

শুক্রবার সকালে লন্ডন থেকে বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি ঢাকায় অবতরণ করেন। সকাল পৌনে ১১টায় বিমানবন্দর থেকে সরাসরি তিনি এভারকেয়ার হাসপাতালে যান। সেখানে শাশুড়ির সঙ্গে কিছুটা সময় কাটিয়ে দুপুরে ধানমন্ডির পৈতৃক বাসভবনে বিশ্রাম নেন। এরপর রাত ৮টা ২২ মিনিটে তিনি আবারও হাসপাতালে ফিরে যান এবং খালেদা জিয়ার চিকিৎসার খোঁজখবর নেন।

চিকিৎসকরা জানিয়েছেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল হলে এবং এয়ার অ্যাম্বুলেন্স ও আনুষাঙ্গিক প্রস্তুতি সম্পন্ন হলে ৯ ডিসেম্বরের পর তাকে বিদেশে নেওয়ার প্রক্রিয়া শুরু হবে।

ভোরের আকাশ/তা.কা


 

চিকিৎসাখালেদা জিয়াবিএনপি

শেয়ার করুন: