শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি ও শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেন।

এসময় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দলের আহ্বায়ক অধ্যাপক ড. মোর্শেদ হাসান খান, শিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. এবিএম ওবায়দুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, প্রক্টর অধ্যাপক ড. সাইফুদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।

কবর জিয়ারত শেষে তারেক রহমানের সরাসরি নির্বাচন কমিশন (ইসি) কার্যালয়ে যাওয়ার কথা রয়েছে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার লক্ষে আজই তিনি ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত করবেন এবং জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নিবন্ধনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন।

উল্লেখ্য, ২০০৮ সালে দেশে ছবিসহ ভোটার তালিকা প্রণয়নের সময় তারেক রহমান চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান করছিলেন। দীর্ঘ সময় প্রবাসে থাকায় তিনি এর আগে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারেননি। বর্তমান নির্বাচন কমিশনারের বিশেষ ক্ষমতাবলে তিনি আজ এই নাগরিক অধিকার গ্রহণ করছেন।

বিএনপি সূত্র জানিয়েছে, তারেক রহমান তার পৈতৃক এলাকা বগুড়া-৬ (সদর) আসন থেকে নির্বাচনের লক্ষে ইতোমধ্যে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এছাড়া রাজধানীর গুলশান-বনানী এলাকা নিয়ে গঠিত ঢাকা-১৭ আসন থেকেও তার প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আগামী ২৯ ডিসেম্বর। সেই হিসেবে আজ ভোটার হওয়া তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন, আজকের কর্মসূচিতে কবর জিয়ারত ও এনআইডি নিবন্ধনের পাশাপাশি জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে আহতদের দেখতে পঙ্গু হাসপাতালেও যাওয়ার কথা রয়েছে তারেক রহমানের।

সকাল থেকেই তারেক রহমানের কর্মসূচিকে কেন্দ্র করে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় ও আগারগাঁও এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিপুল সংখ্যক নেতাকর্মী তাকে এক নজর দেখতে এসব এলাকায় ভিড় জমিয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

শরীফ ওসমান হাদিতারেক রহমানবিএনপি

শেয়ার করুন: