শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

শিক্ষকদের এমপিওভুক্তকরণের দাবি জানাল জামায়াত

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৪ আগস্ট ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ এবং নন এমপিওভুক্ত শিক্ষকদের এমপিওভুক্ত করার দাবি জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

সোমবার (৪ আগস্ট) জামায়াতে ইসলামীর একটি প্রতিনিধি দল অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা চৌধুরী রফিকুল (সি আর) আবরারের সঙ্গে বৈঠক করে এমন দাবি জানায়।

দলের কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমানের নেতৃত্বে সচিবালয়ে শিক্ষা উপদেষ্টার সঙ্গে বৈঠক করে জামায়াত।  বৈঠক শেষে অধ্যাপক মজিবুর রহমান বলেন, ‘শিক্ষা উপদেষ্টার সঙ্গে প্রায় এক ঘণ্টা বৈঠক করেছি, যা অত্যন্ত ফলপ্রসূ হয়েছে।

আমাদের দাবিগুলো ছিল দেশের শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষকদের জাতীয়করণ এবং নন-এমপিও শিক্ষকদের দ্রুত এমপিওভুক্ত করা।’

এ ছাড়া সিলেবাস প্রণয়নের বিষয়ে একটি প্রস্তাব উত্থাপন করা হয়, যেখানে দেশের সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে প্রতিনিধি নিয়ে একটি কমিটি গঠন করে জনগণের প্রত্যাশা অনুযায়ী সিলেবাস প্রণয়নের আহ্বান জানানো হয় জামায়াতের পক্ষ থেকে।

অধ্যাপক মজিবুর রহমান বলেছেন, শিক্ষা উপদেষ্টা বিষয়গুলো গুরুত্বের সঙ্গে দেখবেন বলে আশ্বস্ত করেছেন।

ভোরের আকাশ/জাআ

দাবিএমপিওভুক্তিজামায়াতে ইসলামী

শেয়ার করুন: