শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাজপথে আসিফ মাহমুদের স্লোগান, ‘হাদির গায়ে গুলি কেন? প্রশাসন জবাব চাই’

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ১০:০৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় স্লোগানে স্লোগানে প্রশাসনের কাছে জবাব চেয়ে মিছিল করেছেন অন্তর্বর্তী সরকারের সদ্য সাবেক স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শুক্রবার (১২ ডিসেম্বর) তার নির্বাচনি এলাকার মানুষের উদ্যোগে এ বিজয় র‍্যালি মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি ধানমন্ডি-কলাবাগান-সায়েন্স ল্যাব এলাকা প্রদক্ষিণ করে।মিছিলে রিকশার ওপর দাঁড়িয়ে আসিফ মাহমুদকে স্লোগান দিতে দেখা যায়। অসংখ্য মানুষ মিছিলে অংশ নেন।

এ সময় আসিফকে বলতে শোনা যায়, ‘হাদি ভাই ভয় নাই, আমরা আছি লাখো ভাই’, ‘হাদির গায়ে গুলি কেন, প্রশাসন জবাব চাই।’ সহ নানা স্লোগানে দেওয়া হয়।

মিছিলে অংশ নেয়া মানুষের কণ্ঠে একই রকম স্লোগান শোনা যায়। এ সময় তারা ‘অ্যাকশন-অ্যাকশন, সন্ত্রাসীদের বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দিতে থাকেন।

আজ সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১০ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন আসিফ মাহমুদ।

এর আগে গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পাশাপাশি যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

শরীফ ওসমান হাদিআসিফ মাহমুদ

শেয়ার করুন: