শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ইভিএমের মতো জনগণ পিআর প্রত্যাখ্যান করবে: মির্জা আব্বাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ৯:১৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

পিআর পদ্ধতির (সংখ্যানুপাতিক) পেছনে অন্য উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, পিআর পদ্ধতির পেছনে উদ্দেশ্য আছে। উদ্দেশ্য হলো, কেউ বলল করব, কেউ বলল করব না; অর্থাৎ একপর্যায়ে বলবে, এ কারণে নির্বাচন হচ্ছে না। সুতরাং আরো কিছুদিন সময় বাড়িয়ে দিতে হবে।

শুক্রবার (১ আগস্ট) রাজধানীর যাত্রাবাড়ীতে গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

মির্জা আব্বাস বলেন, পিআর জনগণ বোঝে না। আগে তরুণ প্রজন্মকে ভোট দেওয়া শেখাতে হবে। এরপর পিআর পদ্ধতির বিষয়টি আসবে। শেখ হাসিনা ইভিএম চাপিয়ে দিতে চাইলেও লাভ হয়নি। সেভাবে জনগণ পিআর পদ্ধতিকেও প্রত্যাখ্যান করবে।

তিনি বলেন, জনগণকে বিএনপির বিরুদ্ধে ভুল বোঝানোর চেষ্টা চালানো হচ্ছে। নির্বাচনের ঘোষণা নিয়ে এখনও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। ভোটের জন্য বিএনপি প্রয়োজনে আরও ১৭ বছর আন্দোলন করবে।

তিনি আরও বলেন, একটি পরগাছা দল বর্তমানে এনসিপির ঘাড়ে সওয়ার হয়েছে। সবাইকে ফ্যাসিস্টের মত আচরণ করা থেকে বিরত থাকতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

পিআরমির্জা আব্বাসনির্বাচনবিএনপি

শেয়ার করুন: