বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক নাফিউজ্জামান নাফি

বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক নির্বাচিত হলেন নাফিউজ্জামান নাফি। দেশের ৭৮টি বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজ ছাত্রদলের ১২ সদস্য বিশিষ্ট (আংশিক) কমিটি ঘোষণা করা হয়েছে।
কমিটিতে আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন তানজীম রুবাইয়াত আফিফ ও সদস্য সচিব হিসেবে মোস্তাফিজুল কবীর (মমি আনসারী) । গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই কমিটির অনুমোদন দেন।
আহ্বায়ক ও সদস্য সচিব ছাড়া কমিটিতে পদ পাওয়া অন্যরা হলেন- সিনিয়র যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান শুভ; যুগ্ম আহ্বায়ক আসিফ আহমেদ খান, মো. ফয়সাল আলম রবি, মো. রেজায়ে রাব্বী, হাসিবুল হাসান, মাশশারাত মীহাম, ফাইরুজ ফারহানা, হাসনাইন আহম্মেদ রাইদ, ও নাফিসা বিনতে উমাইয়া রিদিকা। একইসঙ্গে আগামী ৩০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠনের জন্য নির্দেশনা দিয়েছে ছাত্রদল কেন্দ্রীয় সংসদ।
ভোরের আকাশ/সু.পা