শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্থিতিশীল খালেদা জিয়া, বাসায় চলবে চিকিৎসা: ডা. জাহিদ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২০ জুন ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য পরীক্ষা শেষে তাকে এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের বাসভবন ফিরিয়ে আনা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসাতেই তার চিকিৎসা চলবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন। বৃহস্পতিবার দিবাগতরাতে এভারকেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়াকে বাসভবনে আনার পর সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।

ডা. জাহিদ হোসেন জানান, রুটিন চেকআপের জন্য খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে নেওয়া হয়েছিল, যেখানে মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী তার কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হয়। এই সময় মেডিকেল বোর্ডের সদস্য প্রফেসর ডা. শাহাবুদ্দিন তালুকদার, প্রফেসর ডা. জিয়া, প্রফেসর ডা. জাফর ইকবাল এবং ব্রিগেডিয়ার সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এছাড়া, অনলাইনে ডা. জুবাইদা রহমান, প্রফেসর ডা. এফ.এম. সিদ্দিকী, এবং প্রফেসর ডা. নুরুদ্দিন আহমেদ ও পরামর্শ দিয়েছেন। ডা. মামুনও এসময় উপস্থিত ছিলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়ার বিদেশি চিকিৎসক ডা. প্যাট্রিক কেনেডি ও ডা. জেনিফার ক্রসের পরামর্শক্রমে চিকিৎসায় কিছু পরিবর্তন আনা হয়েছে এবং সে অনুযায়ী চিকিৎসা শুরু করা হয়েছে। পাশাপাশি উনার মেডিকেল বোর্ডের চিকিৎসকদের তত্ত্বাবধানে বাসায় বেগম জিয়ার চিকিৎসা চলবে। আল্লাহর অশেষ রহমতে উনার শারীরিক অবস্থা স্থিতিশীল। খালেদা  জিয়ার চিকিৎসার সার্বিক বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিনিয়ত খোঁজ-খবর রাখছেন, এমনকি হাসপাতালেও তিনি চিকিৎসার খোঁজ নিয়েছেন।

ডা. জাহিদ হোসেন জানান, ‘ম্যাডাম’ দেশবাসীর কাছে তার শারীরিক সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

ভোরের আকাশ/এসএইচ

ডা. এ জেড এম জাহিদ হোসেনচিকিৎসাখালেদা জিয়াবিএনপি

শেয়ার করুন: