শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

জামায়াত আমিরের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২ আগস্ট ২০২৫, ১:২৩ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডা. শফিকুর রহমানের ওপেন হার্ট সার্জারি সম্পন্ন হয়েছে।

শনিবার (২ আগস্ট) সাড়ে ১২টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়।

সফলভাবে অস্ত্রোপচার শেষে সার্জারির নেতৃত্বে থাকা ডা. জাহাঙ্গীর কবির জানান, জামায়াত আমিরের বাইপাস সার্জারি সফল হয়েছে। তিনি ভালো আছেন। তাকে পোস্ট অপারেটিভে রাখা হয়েছে। সাতদিনের মধ্যেই তিনি বাসায় ফিরতে পারবেন।

এর আগে শনিবার সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তাকে নেওয়া হয়। সকাল সাড়ে ৭টার দিকে তাকে অপারেশন থিয়োটারে নেওয়া হয়। এরপর সাড়ে ৭টার দিকে তার অপারেশনের কার্যক্রম শুরু করেন চিকিৎসকেরা। সাড়ে ১২টার দিকে অপারেশন শেষ হয়।

উল্লেখ্য, গত ১৯ জুলাই সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তৃতা করার সময় দুইবার ঢলে পড়েন শফিকুর  রহমান। পরে বসে বসে বক্তৃতা করেন। দুই দিনের বিশ্রামের পর তিনি রংপুর, খুলনা, মৌলভীবাজারে দলীয় কর্মসূচিতে যোগ দেন। এরপর আবারও অসুস্থ হয়ে বুধবার হাসপাতালে ভর্তি হন। পরীক্ষায় হৃদপিন্ডে ব্লক ধরা পড়ে।

ভোরের আকাশ/এসএইচ

ওপেন হার্ট সার্জারিডা. শফিকুর রহমানজামায়াত আমিরজামায়াতে ইসলামী

শেয়ার করুন: