শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

চিকিৎসার জন্য চীনে যাচ্ছেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২২ জুলাই ২০২৫, ৯:২৭ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

চিকিৎসার জন্য আগামীকাল বুধবার চীন যাচ্ছেন সাবেক প্রতিমন্ত্রী ও বিএনপি নেতা লুৎফুজ্জামান বাবর। সেখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিসহ অন্যান্য রোগের চিকিৎসা নিবেন তিনি।

লুৎফুজ্জামান বাবরের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন, দীর্ঘদিন কারাভোগে নানা ধরনের অসুস্থতায় ভুগছেন বাবর। ইউরোপ-আমেরিকার পাশাপাশি সিঙ্গাপুরে এসব রোগের ভালো চিকিৎসা ব্যবস্থা থাকলেও ব্যয় সংকোচনের জন্য তিনি চীনে যাচ্ছেন। প্রায় দুই সপ্তাহের চিকিৎসা শেষে আগামী ৫ আগস্ট তার দেশে ফেরার কথা রয়েছে।

১৭ বছর কারাভোগের পর এ বছর ১৬ জানুয়ারি মুক্তি পান সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী। ২০০৭ সালের ওয়ান-ইলাভেন সরকার ও পরে পুরো আওয়ামী আমলজুড়েই কারাগারে ছিলেন এই বিএনপি নেতা। 

এ সময়ে তার নামে দায়ের অনেকগুলো মামলার মধ্যে চট্টগ্রামের ১০ ট্রাক অস্ত্র ও ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর সবগুলো মামলা থেকে খালাস পান তিনি। লুৎফুজ্জামান বাবর ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নেত্রকোনা-৪ থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

এরপর ১৯৯৬ ও ২০০১ সালের সংসদ নির্বাচনে বিএনপি থেকে জয়লাভ করেন তিনি। ২০০১-২০০৬ মেয়াদে জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন লুৎফুজ্জামান বাবর।

ভোরের আকাশ/এসএইচ

লুৎফুজ্জামান বাবরচিকিৎসাচীনবিএনপি

শেয়ার করুন: