দেশে ফিরে প্রথমবার গুলশান কার্যালয়ে তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফেরার পর প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুরে সেখানে যান তিনি। দেশে ফেরার পর এই প্রথম তিনি গুলশান কার্যালয়ে গেলেন।
গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। স্বদেশ প্রত্যাবর্তনের পর ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে এবারই প্রথম তিনি সরাসরি দলীয় কার্যালয়ে কার্যক্রমে অংশ নিতে গেলেন।
বিএনপি নেতারা মনে করছেন, তারেক রহমানের এই সফর দলীয় সাংগঠনিক কার্যক্রমে নতুন গতি সঞ্চার করবে। কার্যালয়ে তার উপস্থিতিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যেও ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা লক্ষ্য করা যায়।
ভোরের আকাশ/মো.আ.