পিআর পদ্ধতিতে জনগণের অধিকার পূর্ণ হবে না: মির্জা ফখরুল

পিআর পদ্ধতিতে নির্বাচন জনগণের অধিকার পরিপূর্ণ হবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় চিকিৎসা শেষে থাইল্যান্ড থেকে ঢাকায় ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, পিআর পদ্ধতিতে এ দেশের মানুষ অভ্যস্ত নয়। এতে জনগণের অধিকার পূর্ণভাবে প্রতিফলিত হবে না। দেশের যে রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট চলছে, তা থেকে উত্তরণের একমাত্র পথ হলো একটি গ্রহণযোগ্য নির্বাচন।
এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন সুষ্ঠু হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এর আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্ত্রীসহ চিকিৎসার জন্য গত বুধবার সকালে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে ব্যাংকক যান।
চিকিৎসা শেষে দেশে ফিরে তিনি জানান, বর্তমানে সুস্থ আছেন তিনি।
ভোরের আকাশ/এসএইচ