শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

স্টাফ রিপোর্টার, দিনাজপুর

প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ৮:৫২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দীর্ঘ ৩ দশক পর আসন্ন  ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র স্থায়ী কমিটির অন্যতম সদস্য ও বর্ষীয়ান নেতা অধ্যাপক  ডা. এ. জেড. এম জাহিদ হোসেনকে একক প্রার্থী ঘোষণা করেছে দলটি।

বিরামপুর, নবাবগঞ্জ, হাকিমপুর ও ঘোড়াঘাট উপজেলা নিয়ে গঠিত দেশের সর্ববৃহৎ সংসদীয় নির্বাচনী এলাকা দিনাজপুর-৬ এলাকায় দীর্ঘদিন পর বিএনপি’র একক প্রার্থী অধ্যাপক  ডা.এ জেড এম  জাহিদ হোসেনকে পেয়ে তার গণসংযোগে নেতাকর্মী ও ভোটার সমর্থকরা বিপুল উৎসাহ উদ্দীপনায় গ্রহণ করেছেন।

তার নির্বাচনী এলাকা ঘোড়াঘাট উপজেলা বিএনপি’র সভাপতি এস এম শামীম হোসেন চৌধুরী বলেন, গণসংযোগকালে তিনি ওই এলাকার সকল শ্রেণি পেশার মানুষের সাথে মিশে গিয়েছেন। উপস্থিত কোনো অসুস্থ রোগী পেলে তিনি তাকে তাৎক্ষণিক চিকিৎসা সেবা দিচ্ছেন। নির্বাচনী এলাকায় সব ধরনের লোকের সাথে সৌজন্য সাক্ষাৎ ও পরিচিতি পর্ব চালিয়ে যাচ্ছেন।

তিনি আরও বলেন, দীর্ঘ ৩ দশক অপেক্ষার অবসান ঘটিয়ে দিনাজপুর-৬ আসনে বিএনপি একক প্রার্থী ঘোষণা করেছে। ধানের শীষের প্রার্থী হিসেবে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়ার পর থেকে ওই এলাকার সর্বস্তরের মানুষ ও বিএনপি’র নেতাকর্মীরা তাকে নিয়ে সকল ধরনের সামাজিক অনুষ্ঠানে সৌজন্য সাক্ষাৎ ও ধর্মীয় অনুষ্ঠানে মতবিনিময় করছেন।

রোববার রাতে এ বিষয়ে অধ্যাপক ডা. এ. জেড. এম জাহিদ হোসেন বলেন, তাকে এই আসনে বিএনপি’র প্রার্থী ঘোষণার পর থেকে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। দীর্ঘদিন পর নিজ দলের একক প্রার্থী পাওয়ায় আশাবাদী হয়ে উঠেছেন বিএনপি’র নেতাকর্মী-সমর্থক ও সাধারণ ভোটাররা।

নেতাকর্মীরা মনে করছেন, ঐক্যবদ্ধ প্রচেষ্টার মাধ্যমে এবার এই আসনে বিএনপি’র প্রতীক ধানের শীষের বিজয় ছিনিয়ে আনা সম্ভব হবে। নেতাকর্মী ও সাধারণ ভোটারদের প্রত্যাশা অনুযায়ী তিনি নির্বাচিত হলে শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান এবং কর্মসংস্থান সৃষ্টিসহ এলাকার সার্বিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।

তিনি আরও বলেন, দিনাজপুর-৬ আসনের রাজনৈতিক ইতিহাস পর্যালোচনায় দেখা যায়, স্বাধীনতার পর এ আসন থেকে ন্যাপ, স্বতন্ত্র প্রার্থী, জামায়াতে ইসলামী ও আওয়ামী লীগের একাধিক প্রার্থী সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। জোট রাজনীতির কারণে বিগত কয়েকটি নির্বাচনে বিএনপি এখানে একক প্রার্থী দিতে পারেনি। ফলে দীর্ঘ প্রায় ৪০ বছর পর এবারই প্রথম দলটি নিজেদের একক প্রার্থী নিয়ে নির্বাচনে অংশ নিতে যাচ্ছে।

বিরামপুর উপজেলার বিনাইল ইউনিয়নের কল্যাণপুর গ্রামের বিএনপি নেতা মো. জাহাঙ্গীর আলম দৈনিক ভোরের আকাশকে জানান, প্রফেসর ডা.জাহিদ হোসেন বিএনপি'র শীর্ষ পর্যায়ের একজন নেতা, চিকিৎসা জগতের উজ্জ্বল নক্ষত্র। মেধা দীপ্ত একজন মানুষ।

তিনি বিজয়ী হলে স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উন্নয়নসহ  কর্মসংস্থান সৃষ্টিতে অগ্রণী ভূমিকা রাখবেন এবং অবহেলিত গ্রামীণ জনপদের রাস্তাঘাট -যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

ভোরের আকাশ/মো.আ.
 

ত্রয়োদশ জাতীয়  সংসদ নির্বাচনডা. জাহিদ হোসেনদিনাজপুর

শেয়ার করুন: