শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাসপাতাল থেকে বাসা ফিরে যা জানালেন জামায়াত আমির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ জুলাই ২০২৫, ৯:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানিয়েছেন, তিনি বর্তমানে অনেকটাই সুস্থ আছেন এবং হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। শনিবার (১৯ জুলাই) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এই তথ্য জানান।

ফেসবুক পোস্টে ডা. শফিক বলেন, আলহামদুলিল্লাহ, এখন আমি অনেকটাই সুস্থ। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পর বিশ্রামের জন্য বাসায় এসেছি।

তিনি সমাবেশে তার অনুপস্থিতিতে সৃষ্ট বিঘ্নের জন্য আন্তরিক দুঃখ প্রকাশ করে বলেন, এটি আমার ইচ্ছাকৃত নয়। মহান আল্লাহ নিশ্চয়ই এর মধ্যে কোনো কল্যাণ রেখেছেন।

অসুস্থতার পরিপ্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ দেশ-বিদেশের বহু নেতাকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং বিশিষ্টজনদের দোয়া ও খোঁজখবরে তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি জানান, হাসপাতালে থাকার সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম, ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুস আহমদ, খেলাফত মজলিসের আমির হযরত মাওলানা আব্দুল বাসিত আজাদ, মহাসচিব ড. আহমদ আব্দুল কাদেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরাসরি খোঁজ নিয়েছেন।

সরকারের উপদেষ্টা পর্যায়ের একাধিক ব্যক্তিও তার খোঁজ নিয়েছেন বলে জানান তিনি। সবাইকে ধন্যবাদ জানিয়ে ডা. শফিকুর রহমান লেখেন, আমি তাদের সকলের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। দোয়ার জন্য ঋণী। তাদের এ ভালোবাসা ও আন্তরিকতার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে দান করেন।

স্ট্যাটাসের শেষাংশে তিনি মহান আল্লাহর দরবারে প্রার্থনা জানিয়ে লেখেন, রাব্বুল আলামিন তার এ গোলামকে বাকি জিন্দেগি তার পছন্দমত মানবতার জন্য কাজ করার তাওফিক দান করুন। আমিন।

উল্লেখ্য, শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে অনুষ্ঠিত হয়। সেখানেই প্রধান অতিথির বক্তব্য জামায়াত আমির ডা. শফিকুর রহমান হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত রাজধানীর একটি হাসপাতালে নেওয়া হয়।

ভোরের আকাশ/এসএইচ

ভেরিফায়েড ফেসবুক পেজডা. শফিকুর রহমানজামায়াতে ইসলামী

শেয়ার করুন: