শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশে ফিরলেন খালেদা জিয়ার সাবেক সহকারী প্রেস সচিব আশিক ইসলাম

ভোরের আকাশ প্রতিবেদন

প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ৯:৩৯ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

বিএনপির চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সাবেক সিনিয়র প্রেস সচিব আশিক ইসলাম দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরেছেন। বুধবার (১৬ জুলাই) যুক্তরাষ্ট্র থেকে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেশের মাটিতে পা রাখেন তিনি।

বিমানবন্দরে তাকে স্বাগত জানান, বিভিন্ন টেলিভিশন, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সিনিয়র সাংবাদিকবৃন্দ।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে দেশে আসার ব্যাপারে আশিক ইসলাম বলেন, ‘স্বৈরাচারমুক্ত দেশে ফিরতে পেরে তিনি দারুণ উচ্ছ্বসিত।’

দৈনিক দিনকালের সাবেক সিনিয়র রিপোর্টার, সাংবাদিকবান্ধব আশিক ইসলাম আরও বলেন, ‘তিনি পুনরায় তার পুরনো পেশায় ফিরে যেতে আগ্রহী।’

বিমানবন্দরে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশের বিশেষ প্রতিনিধি সৈয়দ মিজানুর রহমান, জিটিভির চিফ নিউজ এডিটর আহমেদ সাগর, এনটিভির বিশেষ প্রতিনিধি আহসান জনি, এটিএন বাংলার ক্রীড়া সম্পাদক পরাগ আরমান, দৈনিক ভোরের আকাশের যুগ্ম বার্তা সম্পাদক ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক প্রচার সম্পাদক তারিক আল বান্না, সিনিয়র সাংবাদিক আলমগীর মোহাম্মদ রনজু, বিডিনিউজ ২৪ডটলাইভের সিনিয়র রিপোর্টার মুখলেস খান প্রমুখ।

উল্লেখ্য, আশিক ইসলাম দেশের ইতিহাসের সর্বপ্রথম সাইবার বাংলাদেশ জাতীয়তাবাদী সাইবার ইউজার দলের (বিএনসিইউপি) কেন্দ্রীয় উপদেষ্টা।

ভোরের আকাশ/এসএইচ

আশিক ইসলামসাবেক সহকারী প্রেস সচিবখালেদা জিয়া

শেয়ার করুন: