শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

“২৪-এর গণজাগরণে ভেঙেছে পরিবারতান্ত্রিক রাজনীতির দেয়া”: হান্নান মাসুদ

মাসুদ রানা, সিরাজগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২২ জুন ২০২৫, ১:৪৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
“২৪-এর গণজাগরণে ভেঙেছে পরিবারতান্ত্রিক রাজনীতির দেয়া”: হান্নান মাসুদ
“২৪-এর গণজাগরণে ভেঙেছে পরিবারতান্ত্রিক রাজনীতির দেয়া”: হান্নান মাসুদ

জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মাধ্যমে দেশের মানুষ পরিবারতান্ত্রিক রাজনীতিকে সাফ ‘না’ বলে দিয়েছে। তিনি বলেন, “বাংলাদেশ কোনো পরিবারের ইজারায় দেওয়া হয়নি। মাত্র দু-একটি পরিবার দেশের শাসন ও শোষণ করবে—তা আর হতে দেওয়া হবে না। এই দেশ পরিচালনার সিদ্ধান্ত ১৮ কোটি মানুষই নেবে।”

শনিবার (২১ জুন) বিকেলে সিরাজগঞ্জের বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির আয়োজনে সাংগঠনিক কাঠামো শক্তিশালীকরণ এবং তৃণমূলের রাজনৈতিক প্রত্যাশা বাস্তবায়নের লক্ষ্যে অনুষ্ঠিত এক নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

হান্নান মাসুদ আরও বলেন, “গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার ক্ষমতায় এসেছে, তারা এখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারছে না। বারবার তারা নিপীড়কদের কাছে মাথানত করছে।”

তিনি অভিযোগ করে বলেন, “ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে করায়ত্ত করে রাখা হয়েছে। আবারও ‘জোর যার, মুলুক তার’ নীতির রাজনীতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে। এখনই যদি জনগণ রুখে না দাঁড়ায়, তাহলে আগামী নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকেও বঞ্চিত হতে হবে। মানুষকে ভোটকেন্দ্র থেকেই বের করে দেওয়া হতে পারে।”

জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব মাহিন সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত নাগরিক সমাবেশে আরও বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক সজিব সরকার, জাতীয় নাগরিক পার্টির স্থানীয় প্রতিনিধি মোছাব্বির হোসেন, এবং জাতীয় যুবশক্তির সংগঠক ইসমাইল হোসেন সিরাজী প্রমুখ।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: