শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

জাতীয় ঐক্যমত আলোচনার দ্বিতীয় পর্যায়ে ১৯ বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১ আগস্ট ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
জাতীয় ঐক্যমত আলোচনার দ্বিতীয় পর্যায়ে ১৯ বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ
জাতীয় ঐক্যমত আলোচনার দ্বিতীয় পর্যায়ে ১৯ বিষয়ে সিদ্ধান্ত: আলী রীয়াজ

জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের আলোচনা শেষে ১৯টি বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানিয়েছেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

এসব বিষয়ের মধ্যে কিছু কিছুতে ভিন্নমত (নোট অব ডিসেন্ট) থাকলেও সামগ্রিকভাবে ঐকমত্য প্রতিষ্ঠিত হয়েছে। সিদ্ধান্তগুলোকে আগামী জুলাই মাসেই জাতীয় সনদের রূপ দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির দোয়েল হলে অনুষ্ঠিত ২৩তম দিনের আলোচনার পর সংবাদ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।

আলোচনায় উপস্থিত ছিলেন কমিশনের সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. মো. আইয়ুব মিয়া এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচিত প্রধান বিষয়সমূহ
আলোচনায় উঠে আসা ১৯টি বিষয়ের মধ্যে অন্যতম ছিল—

  • সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন করে অর্থবিল ও আস্থা ভোটের বিষয় যুক্ত করা,
  • জাতীয় নিরাপত্তা ও যুদ্ধ পরিস্থিতি বিষয়ে নতুন ধারা সংযোজনের প্রস্তাব,
  • নারী প্রতিনিধিত্ব বৃদ্ধি,
  • বিচার বিভাগের বিকেন্দ্রীকরণ এবং সুপ্রিম কোর্ট পুনর্গঠন,
  • প্রধানমন্ত্রীর একাধিক পদে দায়িত্ব পালন বিষয়ে পর্যালোচনা,
  • পিএসসি, দুর্নীতি দমন কমিশন (দুদক), নিয়ন্ত্রক ও মহাহিসাব নিরীক্ষক (সিএজি), এবং ন্যায়পাল সংক্রান্ত আইনে সংশোধন।

এছাড়াও রাষ্ট্রপতির নির্বাচন ও ক্ষমতা, উচ্চকক্ষ গঠন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, মৌলিক অধিকার বাস্তবায়ন এবং রাষ্ট্র পরিচালনার মূলনীতিও আলোচনার অংশ ছিল।

নারীর জন্য আসন বৃদ্ধির প্রস্তাবে সবচেয়ে বেশি ভিন্নমত দেখা গেছে। রাষ্ট্র পরিচালনার মূলনীতি নিয়ে আলোচনা চলাকালীন গণফোরাম, বাসদ (মার্কসবাদী), সিপিবি এবং বাংলাদেশের সমাজতান্ত্রিক দল সভা বর্জন করে। জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)ও এ বিষয়ে ভিন্নমত পোষণ করে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে যেসব বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়েছে, তা বাস্তবায়নের জন্য একটি কার্যকর কাঠামো তৈরি করা জরুরি। তিনি রাজনৈতিক দলগুলোকে নিজেদের মধ্যে আলাপ-আলোচনার আহ্বান জানিয়ে বলেন, কমিশন এ ক্ষেত্রে ‘অনুঘটক’ হিসেবে কাজ করবে।

আজকের আলোচনায় বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), গণঅধিকার পরিষদ, গণসংহতি আন্দোলন, সিপিবি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি ও আমার বাংলাদেশ (এবি) পার্টিসহ ৩০টি রাজনৈতিক দলের প্রতিনিধি অংশ নেন।

প্রসঙ্গত, দ্বিতীয় পর্যায়ের এই আলোচনা শুরু হয় গত ২ জুন। এরপর ৩ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ২৩টি সেশনে ৩০টি রাজনৈতিক দল ও জোটের সঙ্গে মতবিনিময় হয়।

ভোরের আকাশ//র.ন

শেয়ার করুন: