শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

স্থগিতাদেশ প্রত্যাহার, দিনাজপুরের রাজনীতিতে ফিরলেন খুরশিদ আলম

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৫, ১:৫৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি : ভোরের আকাশ
ছবি : ভোরের আকাশ

অধ্যক্ষ মো. খুরশিদ আলমের (মতি) দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করেছে বিএনপি। এখন থেকে তিনি স্বপদে অর্থাৎ সভাপতি, ফুলবাড়ী উপজেলা বিএনপি, দিনাজপুর জেলার  কার্যক্রম চালিয়ে যেতে পারবেন। এতে ফুলবাড়ী ও পার্বতীপুরের মানুষ স্বস্তিতে ফিরলেন। 

সোমবার (১৭ নভেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ সকল পর্যায়ের পদ থেকে আপনাকে স্থগিত করা হয়েছিল। গত ৭ অক্টোবর ২০২১ তারিখে আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। পুনরায় স্বপদে বহাল রাখার জন্য আবেদন করলে আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আপনার স্থগিতাদেশ প্রত্যাহার করে স্বপদে (সভাপতি) বহাল করা হলো।  এই সিদ্ধান্ত এখন থেকে কার্যকর হলো।

দলীয় পদ ফিরে পাওয়ায় কৃতজ্ঞতা ও অভিনন্দন জ্ঞাপন
আসসালামু আলাইকুম, আমি আলহাজ অধ্যক্ষ মো. খুরশিদ আলম (মতি) সভাপতি, ফুলবাড়ী উপজেলা বিএনপি। দীর্ঘ পাঁচ বছর ফুলবাড়ী উপজেলা বিএনপির সভাপতির পদ থেকে আমাকে সাময়িক স্থগিত করে রাখা হয়েছিল। পরবর্তীতে ফুলবাড়ী ও পার্বতীপুর বিএনপির চাওয়া এবং আমার আবেদনের পরিপ্রেক্ষিতে ১৭ নভেম্বর কেন্দ্রীয় কমিটি আমার স্থগিতাদেশ প্রত্যাহার করে আমাকে সভাপতি হিসেবে পুনর্বহাল করা হয়। এই স্থগিতাদেশ প্রত্যাহার করায় আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, বিপ্লবী মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এ জেড এম জাহিদ হোসেন, সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) আসাদুল হাবিব দুলু, পার্বতীপুর উপজেলা বিএনপির সভাপতি এবং কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ এ জেড এম রেজওয়ানুল হক, যুক্তরাজ্য বিএনপি’র সহ-সভাপতি ব্যারিস্টার এ কে এম কামরুজ্জামান এবং জেলা বিএনপির নেতৃবৃন্দসহ সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। সেই সাথে ফুলবাড়ী ও পার্বতীপুরের সর্বস্তরের নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে আগামী দিনে বিএনপির রাজনীতিকে শক্তিশালী করবার অঙ্গীকার ব্যর্থ করছি।

ভোরের আকাশ/মো.আ.

খুরশিদ আলমস্থগিতাদেশ প্রত্যাহারদিনাজপুরবিএনপি

শেয়ার করুন: