শেখদীতে মাদক-সন্ত্রাস নির্মূল ও গ্যস সংকট সমাধানে আলোচনা

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৬২ নং ওয়ার্ডে মাদক-সন্ত্রাস নির্মূল এবং গ্যাস সংকট সমাধানের লক্ষ্যে শনিবার (২১ নভেম্বর) রাতে শেখদী আব্দুল্লা মোল্লা হাই স্কুল অডিটরিয়ামে আলোচনা সভার আয়োজন করে শেখদী এলাকাবাসী।
শেখদী সচেতন নাগরিক ফোরামের সভাপতি মোস্তফা কামাল পাশার সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন যাত্রাবাড়ী থানা বিএনপির আহ্বায়ক জামশেদুল আলম শ্যামল।
সভার শুরুতে বটতলা জামে মসজিদের সেক্রেটারি শাহনেওয়াজ চৌধুরী আলোচনা সভার এজেন্ডাগুলো তুলে ধরে উপস্থিতদের মতামত দেওয়ার আহ্বান জানান।
প্রধান অতিথি জামশেদুল আলম শ্যামল বলেন, ৬২নং ওয়ার্ড অতীতে ছিলো খুব শান্তি প্রিয়। কিন্তু বর্তমানে এলাকাটি মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজীতে ভরে গেছে। প্রতিটি অলি-গলিতে অবাধে মাদক বেচাকেনা হচ্ছে। আর এতে জড়িয়ে পড়ছে আমাদের সন্তানরা।
মাদকাসেবীদের কারণে এলাকার মুরুব্বিরা ভোরে ফজর ও রাতে এসার নামাজ পড়তে যেতে ভয়পান এটা অত্যন্ত লজ্জার বিষয়। এদের সংখ্যা কিন্তু সমাজে খুব কম, আমরা সবাই যদি ঐকবদ্ধভাবে মাঠে নামি তাহলে এদের নির্মূল করা সম্ভব।
গ্যাস সংকটের বিষয়ে তিনি বলেন, গ্যাস সংকটের সমাধানে আমি সব সময় আপনাদের পাশে আছি-থাকবো। প্রয়োজনে তিতাসের লোকজনকে এলাক পরিদর্শনে নিয়ে আসবো। ডিএনসিসি প্রসাশকের সঙ্গেও প্রয়োজনে কথা বলবো।
এর পর প্রধান অতিথি ডিএনসিসি প্রসাশককে ভিডিও কল দিলে তিনি এলাকার মানুষের সঙ্গে কথা বলেন এবং শেখদী এলাকার সমস্যা সমাধানে সব সময় পাশে থাকার আশ্বাস দেন।
বিশেষ অতিথির বক্তব্যে ৬২নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী সৈয়দ আহমেদ বলেন, আজকে যে আমরা মাদক-সন্ত্রাসের বিরুদ্ধে লড়াই করছি, আপনারা পাশে থাকলে মতভাগ না পারলেও ৮০ ভাগ নির্মূল করতে পারবো। বাড়ি মালিকদের প্রতি অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনারা বাড়িতে কোনো মাদককারবারি বা মাদকসেবনকারীকে বাসা ভাড়া দেবেন না। মাদক-সন্ত্রাসের বিরুদ্ধের এই যুদ্ধটা যদি আমরা কয়েক মাস চালিয়ে যেতে পারি তাহলে এলাকাকে মাদকমুক্ত করা সম্ভব হবে। এলাকার রিকশার গ্যারেজগুলোতে সবচেয়ে বেশি মাদক সেবন ও বেচাকেনা হয় তাই সেখানে আমাদের নজরদারি বাড়াতে হবে।
গ্যাস সংকটের বিষয়ে তিনি বলেন, বিগত দিনে আমরা গ্যাস সংকট সমাধানে অনেক কিছু করেছি, কিন্তু সফল হতে পারিনি। আমরা আবারও সব বাড়ি মালিকদের নিয়ে পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করবো। ডিএনসিসি প্রসাশক মহোদয় যেহেতু কথা দিয়েছেন। আমার বিশ্বাস খুব তাড়াতাড়ি এটার একটা সমাধান হবে। সবশেষে আমি আমি বলতে চাই, আমি এই এলাকারই সন্তান, সব সময় আপনাদের পাশে আছি, থাকবো ইনশাআল্লাহ।
শেখদী কেন্দ্রীয় মসজিদের সেক্রেটারি দেলোয়ার হোসেন খোকার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন-সাবেক যুবদল নেতা নাঈম মাঝি, বিএনপি নেতা নুরুল আমিন, মো. আলী হোসেন, ছাত্রদল নেতা নাজিমুদ্দিন সুবাস, মেহেদী হাসান জিয়া ও সাংবাদিক আবুল কালাম আজাদ। এলাকাবাসীর মধ্যে- মো. জাহাঙ্গীর আলম, আলী খান মুফতি, মুজিবুল হক, রুস্তম আলী পাটোয়ারি, এনায়েত ইবনে সেলিম, রিয়াজুল ইসলাম মিঠু প্রমুখ বক্তব্য রাখেন।
ভোরের আকাশ/সু.পা