শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগের বিচারের দাবিতে এনসিপির গণমিছিল আজ

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২২ নভেম্বর ২০২৫, ৮:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জুলাই গণহত্যার অভিযোগে দল হিসেবে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার দাবিতে আজ বিকালে গণমিছিল কর্মসূচি দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

শনিবার (২৩ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় রাজধানীর বাংলামটর মোড় থেকে শুরু হবে বলে জানানো হয়েছে। গতকাল শুক্রবার এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

এনসিপির যুগ্ম সদস্যসচিব ও মিডিয়া সেলের সম্পাদক মুশফিক উস সালেহীন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এনসিপির ঢাকা মহানগর শাখার আয়োজনে জুলাই গণহত্যাকারীদের বিচারের রায় কার্যকর এবং দল হিসেবে আওয়ামী লীগ ও জোটসঙ্গীদের বিচারের দাবিতে গণমিছিল হবে। মিছিলটি শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর বাংলামোটর মোড় থেকে শুরু হবে।

মিছিলে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উপস্থিত থাকবেন। গত ১৭ নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পর এক প্রতিক্রিয়ায় এনসিপির আহ্বায়ক দল হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি তোলেন।

এর আগে জাতীয় পার্টিসহ আওয়ামী লীগের জোটসঙ্গীদের নিষিদ্ধ ও বিচারের দাবিতে একাধিক আন্দোলন করে গণঅধিকার পরিষদ। আর আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে আন্দোলন করে এনসিপি। এ আন্দোলনের পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করে অন্তর্বর্তী সরকার।

ভোরের আকাশ/এসএইচ

এনসিপিআওয়ামী লীগ

শেয়ার করুন: