শিরোনাম
অর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলারপ্তানি পণ্যের বহুমুখীকরণে জাপানের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী

বিএনপি জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে : হান্নান মাসউদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ মে ২০২৬, ২:০০ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এমপি আবদুল হান্নান মাসউদ বলেছেন, গণভোটের রায় নিয়ে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে বিএনপি, দেশের মানুষ তাদের বেশি দিন সহ্য করবে না।

রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে রোববার (৩ মে) সকালে এনসিপির জাতীয় কনভেনশনে তিনি এ মন্তব্য করেন।

হান্নান মাসউদ বলেন, সংস্কার ইস্যুতে বিশ্বাস করে মানুষ গণভোটে রায় দিয়েছিল। কিন্তু বিএনপি এখন জনগণের সঙ্গে প্রতারণা করছে। এই বিশ্বাসঘাতকতা বেশি দিন সহ্য করবে না মানুষ।

তিনি বলেন, বর্তমান সংসদ প্রতারণা ও প্রবঞ্চনার সংসদ। অন্তর্বর্তী সরকারের যেসব অধ্যাদেশ সরকারের ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হবে, সেগুলোকে আইনে পরিণত করেছে। আর যেগুলো সরকারকে জনাবদিহিতার আওতায় আনার জন্য করা হয়েছিল, সেসব অধ্যাদেশ বাতিল করেছে বিএনপি।

আরও পড়ুন

সংরক্ষিত সংসদ সদস্যদের শপথ আজ

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর বক্তব্যে পরিষ্কার হয়ে গেছে বিএনপি জুলাই সনদ বাস্তবায়ন করবে না। তারা নির্বাচনি ইশতেহারও বাস্তবায়ন করতে পারবে না।

এ সময় সংস্কার আদায় করে নিতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন এনসিপির এ নেতা।

ভোরের আকাশ/আ.র

হান্নান মাসউদ

শেয়ার করুন: