শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মধ্যরাতে হঠাৎ দেশবাসীর উদ্দেশে হাসনাতের বার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ মে ২০২৫, ৬:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
মধ্যরাতে হঠাৎ দেশবাসীর উদ্দেশে হাসনাতের বার্তা
মধ্যরাতে হঠাৎ দেশবাসীর উদ্দেশে হাসনাতের বার্তা

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন, ঢাকার শাহবাগ ছাড়া ঢাকা বা সারাদেশের হাইওয়েগুলোতে ব্লকেড দিবেন না। 

শুক্রবার (৯ মে) মধ্যরাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

তিনি তার পোস্টে আরও লিখেছেন, জেলাগুলোতে স্বতঃস্ফূর্ত জমায়েত করুন, সমাবেশ করুন। কিন্তু ব্লকেড না। ব্লকেড খুলে দিন।

এর আগে রাত ১১টার দিকে শাহবাগে চলমান আন্দোলনের জন্য গণজমায়েত করার ঘোষণা দেন তিনি।

হাসনাত আব্দুল্লাহ বলেন, শনিবার তিনটায় শাহবাগে গণজমায়েত ঘোষণা করছি। সবার অংশগ্রহণের মধ্য দিয়ে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে। দেশের প্রত্যেকটি পয়েন্টে যেখানে জুলাই গণঅভ্যুত্থানে ব্লক করা হয়েছিল সেসব পয়েন্টে এই গণজমায়েত অনুষ্ঠিত হবে।

তিন দফা দাবি উল্লেখ করে হাসনাত বলেন, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ নিষিদ্ধ না হবে ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলবে। আমাদের তিন দফা হলো, জুলাইয়ের ঘোষণাপত্র জারি করতে হবে, আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে এর অঙ্গসংগঠনসহ নিষিদ্ধ করতে হবে এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আওয়ামী লীগকে দলগতভাবে নিষিদ্ধ করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: