আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করবে এনসিপি
আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে রাজধানীতে প্রতিবাদ মিছিল কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে, আজ সন্ধ্যা ৭টায় বাংলামোটরে দলের কার্যালয়ের সামনে এ প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে।
বুধবার (১২ নভেম্বর) বিকেলে দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
ফেসবুক বার্তায় এনসিপি জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টায় আওয়ামী লীগের সন্ত্রাসী কার্যক্রম ও অগ্নিসন্ত্রাসের বিরুদ্ধে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হবে। ঢাকা মহানগর এই প্রতিবাদী মিছিলের আয়োজন করবে। প্রতিবাদী মিছিলে এনসিপির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্যবৃন্দ থেকে শুরু করে সব ইউনিটের নেতাকর্মীদের উপস্থিত থাকার আহ্বান জানান।
জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির রায়ের তারিখ ঘোষণা করা হবে বৃহস্পতিবার (১৩ নভেম্বর)। এটাকে ঘিরে রাজধানী ঢাকায় ‘লকডাউন’ কর্মসূচি দিয়েছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ।
ভোরের আকাশ/এসএইচ