আগামীকাল ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা করবে এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জানিয়েছে, আগামীকাল রোববার শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।
শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, আগামীকাল (৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে। ইতিহাসের এই সন্ধিক্ষণে দেখা হচ্ছে আপনাদের সাথে।
গত বুধবার বিকেলে নরসিংদী শহরের পৌরসভার সামনে আয়োজিত পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা দেওয়া হবে।
ভোরের আকাশ/এসএইচ