শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

রাজধানীতে জামায়াতের মহাসমাবেশ ৩ জানুয়ারি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৪ ডিসেম্বর ২০২৫, ৬:১৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির হত্যার বিচারের দাবি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় লেবেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ, মানুষের জান-মালের নিরাপত্তা ইত্যাদি দাবিতে ঢাকায় সমাবেশ করার পরিকল্পনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

জামায়াতে ইসলামীর একাধিক নেতা জানান, নির্বাচন কেন্দ্র করে সারাদেশে আইনশৃঙ্খলার অবনতি এবং সহিংসতার ঘটনা ঘটছে। এছাড়া শরিফ ওসমান হাদির হত্যার আসামিদের এখনও গ্রেফতার করা হয়নি। এই পরিস্থিতির কারণে জানুয়ারির প্রথম সপ্তাহে রাজধানীতে একটি সমাবেশের আয়োজন করা হচ্ছে।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) জামায়াতের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র সহকারী মুজিবুল আলম বলেন, আগামী ৩ জানুয়ারি রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে সমাবেশ করার পরিকল্পনা রয়েছে। মূলত হাদির হত্যাকাণ্ডের প্রতিবাদ এবং আসামিদের বিচারের আওতায় আনার জন্য এবং দেশের আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে এই সমাবেশ অনুষ্ঠিত হবে।

ভোরের আকাশ/তা.কা

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীমহাসমাবেশ

শেয়ার করুন: