শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদিকে দেখতে ঢামেকে জামায়াত আমির

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫, ৪:৫৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকা–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ঢামেক হাসপাতালে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শুক্রবার (১২ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি হাসপাতালে পৌঁছান।

এর আগে তাকে দেখতে যান একই আসনে বিএনপি মনোনীত প্রার্থী মির্জা আব্বাস। ঢামেকে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ ও দলের সিনিয়র যুগ্ম সদস্যসচিব ডা. তাসনিম জারাও।

ঢামেক জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. মোশকাত আহমেদ জানান, শরিফ ওসমান হাদীর মাথায় গুলি লেগেছে এবং তিনি এখন কোমায় আছেন। তার অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

জানা যায়, শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের কালভার্ট এলাকায় মোটরসাইকেলে আসা দুজন অস্ত্রধারী হাদীকে গুলি করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে বেলা ২টা ৩৫ মিনিটে ঢামেকে নিয়ে আসেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ফারুক বলেন, গুলিবিদ্ধ অবস্থায় তাকে দ্রুত হাসপাতালে আনা হয়।

এ ঘটনার নিন্দা জানিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, নির্বাচনী পরিবেশে এমন সহিংসতা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

ভোরের আকাশ/তা.কা

 

 

শরিফ ওসমান হাদীডা. শফিকুর রহমানজামায়াতে ইসলামী

শেয়ার করুন: