শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে বিএনপির সমাবেশে অসুস্থ হয়ে কিশোরের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি

প্রকাশ : ২৫ জানুয়ারি ২০২৬, ৩:৫৮ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

চট্টগ্রামে বিএনপির সমাবেশ চলাকালে মিছিলের ভিডিও ধারণ করতে গিয়ে অসুস্থ হয়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। এছাড়া ভিড়ের মধ্যে অসুস্থ হয়ে পড়েন দুজন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) দুপুরে নগরের কোতোয়ালি থানার পলোগ্রাউন্ড মাঠে বিএনপির সমাবেশ চলাকালে এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম চিশতী (১৪) নগরের এনায়েত বাজার এলাকার বাসিন্দা এবং অষ্টম শ্রেণির শিক্ষার্থী। তার বাবা নজরুল ইসলাম বাবু যুবদলের সাবেক কর্মী ও নগর কৃষকদলের সাবেক যুগ্ম আহ্বায়ক। বর্তমানে তিনি নগর কৃষকদলের কেন্দ্রীয় ক্রীড়া কমিটির সদস্য।

কোতোয়ালি থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনা মানিক বলেন, রেডিসন থেকে মিছিল যাওয়ার সময় হল২৪ কনভেনশনের সামনে ভিডিও করছিল চিশতী। হঠাৎ মাথা ঘুরে পড়ে গেলে কয়েকজন মিলে তাকে ন্যাশনাল হাসপাতালে নিয়ে যান। সেখানে তার মৃত্যু হয়েছে।

এদিকে সমাবেশস্থলে অতিরিক্ত ভিড়ের মধ্যে আরও দুজন অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি চান্দগাঁও থানার উত্তর মোহরা এলাকার বাসিন্দা রাকিব (২৫)। অন্যজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দুজনকেই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক বলেন, দুপুরের দিকে সমাবেশস্থলে ভিড়ের মধ্যে চাপা পড়ে দুজন অসুস্থ হন। পরে তাদের হাসপাতালে ভর্তি করা হয়।

হাসপাতাল সূত্র জানায়, আহতদের চিকিৎসা চলছে এবং তাদের অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

চট্টগ্রাম

শেয়ার করুন: