শিরোনাম
ঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

সালাহউদ্দিন আহমদ

নির্বাচনি রোডম্যাপ নিয়ে সংশয় থাকলে আসুন আলোচনা করি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

শেয়ার করুন:
নির্বাচনি রোডম্যাপ নিয়ে সংশয় থাকলে আসুন আলোচনা করি
নির্বাচনি রোডম্যাপ নিয়ে সংশয় থাকলে আসুন আলোচনা করি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, কয়েকটি রাজনৈতিক দল নির্বাচনি রোডম্যাপকে কেন্দ্র করে অযথা বিভ্রান্তি সৃষ্টি করছে। তিনি বলেন, এ নিয়ে যদি কারও সংশয় থাকে তবে আলোচনার মাধ্যমে সমাধানে আসা যেতে পারে। তবে জাতীয় ঐক্যে কোনো ফাটল ধরতে দেওয়া যাবে না।

শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে রাজধানীতে আন্তর্জাতিক গুম দিবস উপলক্ষে সংগঠন ‘মায়ের ডাক’ আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ অভিযোগ করেন, নির্বাচন কমিশনের রোডম্যাপ ঘোষণার পর এক শ্রেণির রাজনৈতিক মহল তা প্রত্যাখ্যান করে নানা ষড়যন্ত্র শুরু করেছে। অথচ গণতন্ত্রে অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমেই জনগণের জবাবদিহিতা নিশ্চিত করা সম্ভব।

গুম প্রসঙ্গে বিএনপির এই নেতা বলেন, ২০০৯ সালের পর থেকে দেশে প্রায় ১ হাজার ৮৫০ জন গুমের শিকার হয়েছেন। তাদের মধ্যে প্রায় ৩৫০ জন এখনো ফিরে আসেননি। তার দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় আঁকড়ে ধরতেই এসব ঘটনা ঘটিয়েছে।

তিনি আরও জানান, বিএনপি ক্ষমতায় গেলে গুম-গুমনের মতো অপসংস্কৃতি বন্ধ করা হবে। যাতে কাউকে আর স্বজনের ছবি হাতে নিয়ে পথে নামতে না হয়।

ভোরের আকাশ/হ.র

নির্বাচনী রোডম্যাপসালাহউদ্দিন আহমদ

শেয়ার করুন: