শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নির্বাচন বাধাগ্রস্থ করতেই পিআর বিতর্ক: আলাল

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ৪:৩৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, সাবেক এমপি ও যুবদলের সাবেক সফল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) পদ্ধতি নিয়ে বিতর্ক সৃষ্টি করে নির্বাচন পিছিয়ে দেয়ার চেষ্টা চলছে। নির্বাচন হলে বিএনপির বিজয় নিশ্চিত জেনেই কিছু মহল নানা ষড়যন্ত্র করছে। নির্বাচন ঠেকানো চেষ্টা অব্যাহত রয়েছে বলেও উল্লেখ করেন তিনি। 

শুক্রবার বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে (বিআরইউ) আয়োজিত মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানের বক্তব্যে তিনি এ সব কথা বলেন।

আলাল বলেন, বাংলাদেশ পিআর উপযোগী নয়। এ পদ্ধতি জনগনের অধিকার ক্ষন্ন করে। পিআর পদ্ধতি পৃথিবীর অনেক দেশে আছে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই সেটা অস্থিতিশীল সরকার তৈরি করেছে। যারা পিআর পদ্ধতির কথা বলছেন, তাদের অনেক কর্মীই আসলে এ বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারবেন কি না, তা নিয়েও আমার দ্বিধা আছে।

তিনি বলেন, মতভিন্নতা গণতন্ত্রের সৌন্দর্য। সবাই যদি আগেই একমত হয়ে যায় তাহলে সেটা বাকশাল হয়ে যাবে। কিন্তু ভিন্নমত আমার মত করেই হতে হবে–এমন জেদ রাজনীতির শিষ্টাচার নয়।

বিএনপির চেয়ারপারসনের এ উপদেষ্টা দাবি করেন, দায়বদ্ধ সরকার ছাড়া চলমান অর্থনৈতিক সংকট কাটিয়ে ওঠা সম্ভব নয়। বিদেশি বিনিয়োগ নেই, দেশীয় বিনিয়োগও থমকে গেছে। বড় বড় গ্রুপও নতুন খাতে বিনিয়োগ করছে না। দায়বদ্ধ সরকার ছাড়া কেউ অর্থ বিনিয়োগ করতে চাইবে না, এতে দেশের মানুষের অবস্থা আরও খারাপ হবে।

অনুষ্ঠানে বিআরইউর সভাপতি আনিসুর রহমান স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল হোসেনসহ সংগঠনের নেতারা এবং বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/মো.আ.

সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালবরিশালবিএনপি

শেয়ার করুন: