রাষ্ট্রপতির ছবি সরানোর বিষয়ে রিজভীর প্রতিক্রিয়া

বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট থেকে রাষ্ট্রপতি মোঃ সাহাবুদ্দিনের ছবি সরানোর বিষয়ে মন্তব্য করেছেন সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
সোমবার (১৮ আগস্ট) রাজধানীতে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন, “সরকার একটি নীতি ঘোষণা করেছে ‘জিরো পোর্ট্রেট নীতি’। এই নীতির প্রেক্ষিতে ছবি সরানো হয়েছে। এখন আমরা জানি না এটা যথাযথ না অনুচিত। দলে আলোচনা করে পরে আমরা এ বিষয়ে মন্তব্য করব।”
উল্লেখ্য, পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে অবস্থিত বাংলাদেশি দূতাবাস ও কনস্যুলেট অফিসকে রাষ্ট্রপতির ছবি সরানোর মৌখিক নির্দেশনা পাঠিয়েছে। নির্দেশনা পাওয়ার পর ইতিমধ্যেই কিছু দেশের দূতাবাস থেকে রাষ্ট্রপতির ছবি সরানো হয়েছে। আবার অনেক দূতাবাস জানিয়েছে, তারা ৫ আগস্টের পরপরই এসব ছবি সরিয়ে ফেলেছে।
কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে জানা যায়, গত কয়েক মাস ধরে ‘জিরো পোর্ট্রেট নীতি’ বা ‘কোনো ছবি না রাখার’ সিদ্ধান্ত কার্যকর করা হচ্ছে। নীতি অনুসরণ করেই রাষ্ট্রপতির ছবি সরানো হচ্ছে।
ভোরের আকাশ//হ.র