নির্বাচন নিয়ে বিএনপির ভাবনা জানতে চায় ইউরোপীয় ইউনিয়ন: আমীর খসরু

বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার। বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট, আগামী দিনে বিএনপির চিন্তা ও নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে।
বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগামী ফেব্রুয়ারিতে যেহেতু নির্বাচন হবে, এতে ইউরোপীয় ইউনিয়নের স্বস্তি আছে।
গতকাল বৃহস্পতিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
বৈঠকের বিষয়ে আমীর খসরু বলেন, শ্রমিকদের অধিকার নিয়ে আলোচনা হয়েছে। ইউরোপীয় ইউনিয়ন আগামী দিনে সংসদকে সহযোগিতা করতে চায় এবং প্রত্যাশা করে যে, স্বচ্ছভাবে সংসদ চলবে। এছাড়াও বিচার বিভাগের সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে তারা একমত এবং এর জন্য ফান্ডিং করতেও চায়।
তিনি জানান, ইউরোপীয় ইউনিয়ন আগামী দিনে অনুদান ও ঋণের বাইরে গিয়ে উন্নয়নের অংশীদার হতে চায়।
সৌজন্য সাক্ষাতে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত ছিলেন।
ভোরের আকাশ/হ.র