শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৭ জুলাই ২০২৫, ৩:৩৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ
এনসিপির গাড়িবহরে হামলার প্রতিবাদে বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) গাড়িবহরে হামলার প্রতিবাদে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচির ঘোষণা দিয়েছে দলটি। পাশাপাশি হামলায় জড়িতদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছে এনসিপি।

বুধবার (১৬ জুলাই) রাতে খুলনা প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এ কর্মসূচির ঘোষণা দেন।

নাহিদ ইসলাম অভিযোগ করেন, “গোপালগঞ্জে আমাদের গাড়িবহরে জঙ্গি কায়দায় সশস্ত্র হামলা চালানো হয়েছে। এটি ছিল পূর্বপরিকল্পিত হত্যার চেষ্টা। আওয়ামী লীগ দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে এই হামলা ঘটিয়েছে। গোপালগঞ্জ এখন ফ্যাসিস্টদের আশ্রয়কেন্দ্রে পরিণত হয়েছে।”

তিনি আরও বলেন, “সরকারকে এই ঘটনায় দ্রুত ও কঠোর পদক্ষেপ নিতে হবে। গোপালগঞ্জে আওয়ামী লীগ ছাড়া অন্য কেউ সমাবেশ করতে পারবে না—এমন ধারণা আমরা ভেঙে দিয়েছি।”

সংবাদ সম্মেলনে জানানো হয়, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী বৃহস্পতিবার ফরিদপুরে পথসভা অনুষ্ঠিত হবে এবং অন্য জেলা গুলোতেও পথসভা চলবে। তবে মাদারীপুর ও শরীয়তপুরে স্থগিত হওয়া সভাগুলোর তারিখ পরে জানানো হবে।

প্রশাসনের ভূমিকায় প্রশ্ন তুলে এনসিপির আহ্বায়ক বলেন, “আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে যথাযথ সিকিউরিটি ক্লিয়ারেন্স নিয়েই গিয়েছিলাম। কিন্তু তারা সময়মতো কঠোর ব্যবস্থা নিলে পরিস্থিতি এতটা ভয়াবহ হতো না। প্রশাসনের নিষ্ক্রিয়তা নিয়ে আমাদের সন্দেহ রয়েছে। এটি তদন্ত হওয়া জরুরি।”

তিনি জানান, হামলায় এনসিপির তিনজন কর্মী আহত হয়েছেন এবং ঘটনাস্থলে একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন তিনি।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, “৫ আগস্টের পর থেকে গোপালগঞ্জে ফেরারি আসামি ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু নেতা আশ্রয় নিচ্ছেন। তারা-ই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে।”

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: