শিরোনাম
১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী১ সপ্তাহের মধ‍্যে গার্মেন্টস শিল্পে মজুরি বোর্ড: শ্রমমন্ত্রী‘মন খারাপ করার অধিকারও আপনার নেই, বললে বাড়ি থেকে তুলে নিয়ে যাবে’ক্রসফায়ার নিয়ে আইজিপি অসতর্কভাবে শব্দচয়ন করেছেন: স্বরাষ্ট্রমন্ত্রীউন্নত দেশ গড়তে প্রবাসী-দেশবাসীকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীরঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন শহর করতে চাই: প্রধানমন্ত্রীনিরাপদ খাদ্য নিশ্চিতে সরকারি-বেসরকারি অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ খাদ্যমন্ত্রীরঢামেকে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট ৭ দিনের জন্য স্থগিতরমজানে স্বাভাবিক থাকবে নিত্যপণ্যের সরবরাহ, বাড়ছে না ভোজ্য তেলের দাম: বাণিজ্যমন্ত্রী

এনসিপি কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৯ আগস্ট ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
এনসিপি কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার
এনসিপি কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে বহিষ্কার

গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় নেতা মাহিন সরকারকে যুগ্ম সদস্য সচিব পদ থেকে বহিষ্কার করেছে। দলের একাধিক সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে দলীয় নির্দেশনা অমান্য করে অংশগ্রহণ করায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (১৮ আগস্ট) রাতের একটি বিজ্ঞপ্তিতে এনসিপির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, “গুরুতর দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণে মাহিন সরকারকে স্ব-পদ ও দায়িত্ব থেকে আহ্বায়ক মো. নাহিদ ইসলাম এবং সদস্য সচিব আখতার হোসেনের নির্দেশক্রমে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বহিষ্কার করা হলো।” বহিষ্কার আদেশ ১৮ আগস্ট থেকে কার্যকর হবে।

সূত্র জানায়, স্বাধীন বাংলাদেশ ছাত্রসংসদের ‘DUFirst’ প্যানেল থেকে জিএস পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মাহিন সরকার। তবে এনসিপির শীর্ষ নেতৃত্ব এটি গ্রহণযোগ্য মনে করেনি এবং অংশগ্রহণ না করার নির্দেশ দিয়েছিল।

এনসিপির এক কেন্দ্রীয় সদস্য জানান, “দলীয় নিষেধ সত্ত্বেও মাহিন সরকার ডাকসু নির্বাচনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। দলের সিদ্ধান্ত পুরোপুরি অমান্য করার কারণে তাকে বহিষ্কার করা হয়েছে।”

এ বিষয়ে বলা হয়, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্রসংসদ (বাগছাস) এনসিপির ঘোষিত ছাত্র সংগঠন না হলেও তারা দলটির সঙ্গে রাজনীতি করে এবং কর্মসূচিতে অংশগ্রহণ করে। এই অবস্থায় ডাকসু নির্বাচনে অন্য প্যানেল থেকে এনসিপির একজন গুরুত্বপূর্ণ নেতা প্রার্থী হলে বাগছাসের জন্য তা ক্ষতিকর হতে পারে।

ভোরের আকাশ//হ.র

এনসিপিরাজনীতিবহিস্কার

শেয়ার করুন: