খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন ভুটানের রাষ্ট্রদূত

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মৌসুমি ফল পাঠিয়েছেন বাংলাদেশে নিযুক্ত ভুটানের রাষ্ট্রদূত দাশো কারমা হামু দর্জি।
সোমবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই ফলের ঝুড়ি পৌঁছে দেওয়া হয়। ফলের ঝুড়ি গ্রহণ করেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
খালোদা জিয়ার পক্ষে মৌসুমি ফল গ্রহণ করেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এসময় বিষয়টি নিশ্চিত করেন।
ভোরের আকাশ/এসএইচ