শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

২০ বছর পর বুধবার বরিশাল যাচ্ছেন তারেক রহমান

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৪ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

২০ বছর পর বুধবার বরিশালে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নগরের বেল্স পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য প্রদান করবেন তিনি। 

সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুরে মহানগর ও জেলা বিএনপি সংবাদ সম্মেলনে বিভাগীয় সাগংগঠনিক সম্পাদক বিলকিস আক্তার জাহান শিরিন বলেন, তারেক রহমানের সমাবেশে বরিশালে স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে।

তিনি জানান, বেলা ১১টায় হেলিকপ্টারে তারেক রহমান বরিশালে পৌঁছাবেন। বেলা ১২টায় সমাবেশ শুরু হবে। বিভাগের ৮টি সাংগঠনিক টিম সমাবেশ সফল করতে কাজ করছে। সমাবেশস্থল সাধারণ মানুষে পরিপূর্ণ হয়ে যাবে।

সাংবাদিকদের প্রশ্নে শিরিন বলেন, নির্বাচন নিয়ে নানা শঙ্কা রয়েছে। একটি দল নারীদের বিষয়ে আপত্তিকর মন্তব্য করছে। বিকাশ নম্বর নিচ্ছে। তারা পরিবেশ উপ্তত্ত করতে নানা ষড়যন্ত্র করছে। 

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, মাহবুবুল হক নান্নু, মহানগর বিএনপির আহ্বায়ক মনিরুজ্জামান ফারুক, সদস্য সচিব জিয়া উদ্দিন সিকদার, জেলা আহ্বায়ক আবুল হোসেন খান, সদস্য সচিব আবুল কালাম শাহিন।

ভোরের আকাশ/তা.কা

 

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনতারেক রহমানসমাবেশবরিশালবিএনপি

শেয়ার করুন: