শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারকে ৭ দিনের আলটিমেটাম

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৯ আগস্ট ২০২৫, ১২:৫০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

‘মঞ্চ ৭১’ সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এক সপ্তাহের আল্টিমেটাম দিয়েছে ‘মঞ্চ ২৪’। সংগঠনটির দাবি, আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য ভারতীয় আধিপত্যবাদী শক্তির সহায়তায় ‘মঞ্চ ৭১’ নামে একটি দেশবিরোধী প্ল্যাটফর্ম সক্রিয় হয়েছে। আর এ বিষয়ে প্রশাসনের নিষ্ক্রিয়তা ও উদাসীনতাকে তারা প্রশ্নবিদ্ধ করেছে।

শুক্রবার (২৯ আগস্ট) বেলা ১১টায় রাজধানীর জাতীয় জাদুঘরের সামনে এক সংবাদ সম্মেলনে এমন দাবি জানানো হয়েছে।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সম্প্রতি আয়োজিত তাদের এক বৈঠকে আওয়ামী লীগের দলীয় স্লোগান ও মুজিববাদী স্লোগান উচ্চারিত হয়েছে এবং জুলাই বিপ্লবীদের নিয়ে উপহাস করা হয়েছে।

সংবাদ সম্মেলনে আরো বলা হয়, মঞ্চ ২৪ আগেই ঢাকা রিপোর্টার্স ইউনিটিকে (ডিআরইউ) সতর্ক করেছিল, কিন্তু সেই সতর্কতা উপেক্ষা করে মঞ্চ ৭১–এর বৈঠকের জন্য স্থান বরাদ্দ দেওয়া হয়েছে। এজন্য ডিআরইউ সভাপতি আবু সালেহ আকনের বক্তব্য প্রত্যাহার করে ২৪ ঘণ্টার মধ্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানানো হয়েছে।

এছাড়া, তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, যদি বস্তুনিষ্ঠ সংবাদ না ছাপানো হয়, তাহলে ২০০৮ সাল থেকে গণমাধ্যম ও সাংবাদিকদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। বিশেষভাবে চ্যানেল ওয়ান ও কয়েকটি গণমাধ্যমকে সরাসরি দায়ী করে সতর্ক করেছে তারা।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪ এর পক্ষ থেকে দুই দফা দাবি উত্থাপন করা হয়-
* আগামী সাত দিনের মধ্যে মঞ্চ ৭১–এর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, অন্যথায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

* ডিআরইউ সভাপতির বক্তব্য প্রত্যাহার ও ক্ষমা চাওয়ার সময়সীমা ২৪ ঘণ্টা, তা না হলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদ সম্মেলনে সংগঠনের আহ্বায়ক ইকরামুল হাসান ফাহিম ফারুকী, সংগঠক কর্ণেল (অব.) ফেরদৌস আজিজ, ডিউক হুদাসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

মঞ্চ ২৪ এর ভাষ্য অনুযায়ী, তারা দেশের স্বার্থ রক্ষায় সক্রিয় থাকবে এবং জুলাই বিপ্লবের চেতনার বিরোধিতা করলে তা কঠোরভাবে মোকাবিলা করবে।

ভোরের আকাশ/এসএইচ

মঞ্চ ২৪মঞ্চ ৭১অন্তর্বর্তীকালীন সরকারআলটিমেটাম

শেয়ার করুন: