শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

রাতে রাজধানীতে জামায়াতের মিছিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৬:০২ পূর্বাহ্ন

শেয়ার করুন:
রাতে রাজধানীতে জামায়াতের মিছিল
রাতে রাজধানীতে জামায়াতের মিছিল

জাতীয় সমাবেশ সফল করতে রাজধানীর কারওয়ান বাজার ও ফার্মগেট এলাকায় মিছিল ও গণসংযোগ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

বুধবার (৯ জুলাই) রাতে দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য এবং ঢাকা মহানগর উত্তর জামায়াতের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদের সামনে সমাবেশের মাধ্যমে শুরু হওয়া কর্মসূচি ফার্মগেট গোল চত্বরে পথসভা দিয়ে শেষ হয়। সমাবেশ ও মিছিলে দলের নেতাকর্মীরা অংশ নেন।

পূর্ব সমাবেশে মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, আগামী ১৯ জুলাই জাতীয় সমাবেশ সফল করতে রাজধানীর প্রতিটি এলাকায় জনস্রোত সৃষ্টি করতে হবে। তিনি বলেন, জামায়াত ঘোষিত ৭ দফা বাস্তবায়নের মধ্য দিয়ে একটি ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে দলটি।

তিনি আরও বলেন, “জনপ্রতিনিধিরা জনগণের শাসক নয়, বরং হবে সেবক। আমরা সে ধরনের সমাজ গঠনে প্রতিশ্রুতিবদ্ধ।”

রাজধানীবাসীকে সমাবেশে যোগদানের আহ্বান জানান তিনি।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য হেমায়েত হোসেনের সভাপতিত্বে ও মহানগর উত্তরের প্রচার ও মিডিয়া সেক্রেটারি আতাউর রহমান সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মজলিসে শূরা সদস্য জিল্লুর রহমান, আহসান উল্লাহ, ইউসুফ আলী মোল্লা, কলিম উল্লাহ, আবু সাঈদ মণ্ডল এবং এস এম মনির আহমেদ প্রমুখ।

 

ভোরের আকাশ/হ.র

জামায়াতে ইসলামী

শেয়ার করুন: