শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

গণভোটের আইনি ভিত্তি নেই: রিজভী

পটুয়াখালী প্রতিনিধি

প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৫, ৩:৩৭ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, গণভোটের আইনি ভিত্তি নেই। ভোটের সঙ্গে গণভোট হতে পারে, সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট তৈরি করবে।

রোববার (১৬ নভেম্বর) দুপুরে পটুয়াখালীর একটি আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবনযাপন করা অসহায় বৃদ্ধ দম্পতির হাতে আর্থিক সহায়তা তুলে দেওয়ার পর এক সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

রুহুল কবির রিজভী বলেন, এ নির্বাচন নিয়ে অনেকে অনেক কথা বলছেন। কেউ কেউ পিআর পদ্ধতি ও গণভোট নিয়ে কঠোর অবস্থানে রয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন গণভোটের আইনগত ভিত্তি নেই। ভোটের সাথে একসঙ্গে গণভোট হোক সমস্যা নেই। তবে আইনগত ভিত্তি ছাড়া আইনের কাজ করা ভবিষ্যতের জন্য সংকট সৃষ্টি করবে।

তিনি বলেন, শেখ হাসিনা আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি করেছিলেন। যে চুক্তি এখন আমাদের গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে। এমন অনেক চুক্তি রয়েছে যেগুলো নিয়ে সরকার ভোগান্তিতে রয়েছে। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও সে পথে হাঁটছে। চট্টগ্রাম বন্দরকে বিদেশিদের হাতে দেওয়ার পাঁয়তারা চলছে। 

এ সময় আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুর রহমান রুমন, জেলা বিএনপির সভাপতি স্নেহাংশু সরকার কুট্টিসহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতা-কর্মী এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

গণভোটরুহুল কবির রিজভী

শেয়ার করুন: