শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানালেন ছেলে, পুত্রবধূ ও নাতনিরা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৬ জুন ২০২৫, ৯:০৪ অপরাহ্ন

শেয়ার করুন:
খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানালেন ছেলে, পুত্রবধূ ও নাতনিরা
খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানালেন ছেলে, পুত্রবধূ ও নাতনিরা

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের লন্ডনে অবস্থানরত তার বড় ছেলে ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

লন্ডনের স্থানীয় সময় শুক্রবার (৬ জুন) সকালে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানান।

এসময় দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এবং খালেদা জিয়ার নাতনিরাও তার সঙ্গে কথা বলে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন।

তারেক রহমান, তার সহধর্মিনী ডা. জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান এবং খালেদা জিয়ার কনিষ্ঠ সন্তান প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান লন্ডনে একসঙ্গে ঈদ উদযাপন করছেন।

বৃহস্পতিবার (৫ জুন) ঢাকা থেকে রওনা হয়ে রাতে লন্ডন পৌঁছান জুবাইদা রহমান। এর আগে লন্ডনে ফিরে যান শামিলা রহমান। প্রায় চার মাস আগে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে অবস্থান শেষে দুই পুত্রবধূকে নিয়ে গত ৬ মে দেশে ফিরেন খালেদা জিয়া।

ভোরের আকাশ/এসএইচ

খালেদা জিয়াতারেক রহমান

শেয়ার করুন: