বিএনপি নেতা রফিকুল ইসলাম মিয়া হাসপাতালে ভর্তি

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বিকাল ৫টায় হঠাৎ অসুস্থ হয়ে পড়লে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে তাকে ভর্তি করা হয়। বর্তমানে তিনি কেবিনে চিকিৎসাধীন আছেন।
প্রসঙ্গত, ২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে গুরুতর অসুস্থ হয়ে দীর্ঘ দিন ধরে বিছানায় শয্যাশায়ী রফিকুল ইসলাম মিয়া। মেরুদণ্ডের হাড় ভেঙে যাওয়াসহ নানা রোগে আক্রান্ত ৭৬ বছর বয়সী বিএনপির এই নেতা।
ভোরের আকাশ/এসএইচ