শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশনেত্রীর কবরে শ্রদ্ধা জানাতে এখনো জনতার ঢল

প্রতিটি মানুষের হৃদয়ে জাগ্রত থাকবে আপোসহীন নেত্রী খালেদা জিয়া: আবুল হোসেন খান

মাজাহারুল ইসলাম

প্রকাশ : ৮ জানুয়ারি ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দাফনের অষ্টম দিনও তাঁর কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে আসা নেতাকর্মীসহ বিভিন্ন সংগঠন ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে। বুধবার (৭ জানুয়ারি) সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সমাধিস্থল ঘুরে দেখা যায়, রাজধানী ঢাকা ও ঢাকার বাহিরের বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আসছেন।

শুধু দলীয় নেতাকর্মীই নন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-ছাত্র ও স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার সাধারণ মানুষ ফুল নিয়ে আসছেন। তাদের অনেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। অনেকে কবর জিয়ারত করছেন। কেউ আবার প্রিয় নেত্রীর আত্মার শান্তি কামনায় দোয়া ও  মোনাজাত করছেন। বিকেল তিনটার পরে আপোসহীন নেত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত ও শ্রদ্ধা জানাতে আসনে বরিশাল জেলা দক্ষিন বিএনপির আহবায়ক এবং বরিশাল-৬ (বাকেরগঞ্জ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী, সাবেক সংসদ সদস্য আবুল হোসেন খান। তার নেতৃত্বে বরিশাল বাকেরগঞ্জের বিএনপির নেতৃবৃন্দ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন। এরআগে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করা হয়।

এসময় আবুল হোসেন খানের সঙ্গে ছিলেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ নং সদস্য সেলিনা হোসেন বাবলী, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হারুন অর রশিদ শিকদার, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-এ্যাব এর কেন্দ্রীয় সদস্য প্রকৌশলী একেএম আসাদুজ্জামান খান চুন্নু, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য ও জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সদস্য সচিব অ্যাডভোকেট কামরুজ্জামান নান্নু, বাকেরগঞ্জ উপজেলা আহবায়ক কমিটির সদস্য প্রিন্সিপাল মশিউর রহমান মাসুদ, বাকেরগঞ্জ পৌরসভা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজীব, কবাই ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুল হাসান রুবেল, দাড়িয়াল ইউনিয়ন বিএনপির আহবায়ক ইশতিয়াক আহম্মেদ মাসুদ, ভরপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি শামিম খান, বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সদস্য ও গারুলিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শহিদ শরিফ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান রঞ্জু, সহ-দপ্তর সম্পাদক ওসমান গনি, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক মো. আলমগীর হোসেন শাহীন, ছাত্রদলের যুগ্ম সম্পাদক ওমর সানী ও যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ বরিশাল-৬ আসনের বিভিন্ন স্তরের নেতাকর্মীসহ ঢাকাস্থ বাকেরগঞ্জ এর সর্বস্তরের জনগণ।

প্রিয় নেত্রীর কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বরিশাল জেলা দক্ষিন বিএনপির আহবায়ক আবুল হোসেন খান বলেন, কর্মের জন্য বেগম খালেদা জিয়া আজ অদ্বিতীয় ইতিহাস। শুধু বিএনপির নয়, গোট দেশের  নেত্রী ছিলেন তিনি।

আবুল হোসেন খান বলেন, প্রতিটি মানুষের হৃদয়ে জাগ্রত থাকবেন আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। গণতন্ত্র প্রতিষ্ঠায় এবং দেশের ও দেশের মানুষের কল্যানে  আমৃত্য সংগ্রাম করেছেন তিনি।  দেশপ্রেমিক বেগম খালেদা জিয়ার সমাধিস্থল নীরব সাক্ষী হয়ে থাকবে কোটি মানুষের আবেগ, বিশ্বাস আর শেষ শ্রদ্ধার।

এছাড়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী সদ্য প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বুধবার সকালে রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ’র নেতৃত্বে বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করেন। একই সঙ্গে মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর কবর জিয়ারত এবং পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফাতেহা পাঠ ও দোয়া করেন।

এসময় জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর মো. লুৎফর রহমান ও প্রফেসর ড. মো. নূরুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মো. জাফরুল আযম, রেজিস্ট্রার, পরীক্ষা নিয়ন্ত্রক, ডিন-ভারপ্রাপ্ত, সকল বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

 

 

 

 

 

আবুল হোসেন খানখালেদা জিয়া

শেয়ার করুন: