শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

হাদির বর্তমান অবস্থা জানালেন চিকিৎসক

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৫, ২:৫৪ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গত ১২ ডিসেম্বর গুলিবিদ্ধ হয়েছেন। বর্তমানে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। চিকিৎসকের ভাষ্য, তার মাথায় রক্তনালির মাঝে আটকে আছে গুলির অংশ।  

তিনি বলেন, হাদির শারীরিক অবস্থা আশঙ্কাজনক। সকালে তার পুনরায় সিটি স্ক্যান করা হয়েছে। এতে দেখা গেছে, মস্তিষ্কে মারাত্মক ক্ষতি হয়েছে। মস্তিষ্কের পাশাপাশি কিডনিও কাজ করছিল না, যদিও পরে কিডনির কার্যক্ষমতা ফিরে এসেছে।

রোববার (১৪ ডিসেম্বর) দুপুরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে সাংবাদিকদের এসব তথ্য জানান ঢাকা মেডিকেল কলেজের নিউরো সার্জিক্যাল বিভাগে ওসমান হাদির অপারেশন টিমের সদস্য ও এনসিপির ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের (এনএইচএ) সদস্য সচিব চিকিৎসক আব্দুল আহাদ।

তিনি বলেন, ব্রেনের পাশাপাশি আগে হাদির কিডনি ফাংশনাল ছিল না। অপারেশনের পর কিডনির কার্যক্ষমতা বেড়েছে। ইউরিন আউটপুট কন্টিনিউ আছে। অর্থাৎ কিডনি তার নরমালভাবে কাজ করছে।

এই চিকিৎসক বলেন, লাইফ সাপোর্টে তার ফুসফুসের যে কন্ডিশন ছিল সেটা অপরিবর্তিত রয়েছে। তার যে অন্যান্য অর্গানগুলো আছে, সেগুলো লাইফ সাপোর্টের মাধ্যমে স্বাভাবিক রাখা হয়েছে। দেশের সবাই তার জন্য দোয়া করবেন।

ভোরের আকাশ/তা.কা

 

 

শরিফ ওসমান হাদি

শেয়ার করুন: