শিরোনাম
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠকইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৪৭ বিলিয়ন ডলারঢামেকে চলছে বেসরকারি অ্যাম্বুলেন্স ধর্মঘট, ভোগান্তিতে রোগীর স্বজনরাচার দফা কমার পর সোনার ভরিতে বাড়ল ২২১৬ টাকাব্রাজিলে নির্বাচনে হেরে পরিবারসহ যুক্তরাষ্ট্রে পাড়ি জমালেন বলসোনারোবিশ্ববাজারে বেড়েছে তেলের দামদেহরক্ষীসহসহ বেলুচ রাজপুত্রকে অপহরণভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় অর্ণবপ্রধানমন্ত্রীর সঙ্গে জেবিআইসি গভর্নরের বৈঠক

অপরাধ-সন্ত্রাস দমনে সরকার শিথিলতা দেখাচ্ছে: রিজভী

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৫, ৬:১৯ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি- সংগৃহীত
ছবি- সংগৃহীত

দেশে রাষ্ট্রীয়ভাবে গুম-খুন না থাকলেও সন্ত্রাসী কার্যক্রম চলছে। সন্ত্রাস-অপরাধ দমনে সরকারের তেমন কোনো প্রচেষ্টা বা উদ্যোগ দেখা যাচ্ছে না। এ বিষয়ে সরকার শিথিলতা ও গাফিলতি প্রদর্শন করছে। এ কারণেই যুবদল নেতা কিবরিয়ার মতো হত্যাকাণ্ড ঘটছে— এমন অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

শনিবার (২২ নভেম্বর) রাজশাহী মহানগর বিএনপির নবগঠিত কমিটিকে সঙ্গে নিয়ে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব মন্তব্য করেন।

ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সরকারের যে অবস্থান তা নড়চড় হবে না বলেও আশা প্রকাশ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব।

রিজভী বলেন,  গতকাল ভূমিকম্পে ১০ জনের মৃত্যু হয়েছে। বিগত সরকার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে। বর্তমানে রাজধানী ঢাকা ভয়াবহ ঝুঁকির মধ্যে রয়েছে। এর পেছনে অনুমোদন ছাড়া বহুতল ভবন নির্মাণের অনুমতি প্রদানের বিষয়ও দায়ী।

এর আগে চট্টগ্রাম-৮ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এরশাদ উল্লাহ নির্বাচনি গণসংযোগের সময় গুলিবিদ্ধ হওয়ার পর তাকে দেখতে ও শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে যান তিনি। এ সময় তিনি তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন।

রিজভী বলেন, এরশাদ উল্লাহকে যেভাবে প্রকাশ্যে হত্যার উদ্দেশ্যে গুলি করা হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। তিনি অনতিবিলম্বে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।

ভোরের আকাশ/তা.কা

 

রুহুল কবির রিজভী

শেয়ার করুন: