শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

তারেক রহমানের মধ্যে মানুষ নতুন আশার আলো দেখছে: মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি

প্রকাশ : ২৮ জানুয়ারি ২০২৬, ৫:২৯ অপরাহ্ন

শেয়ার করুন:
তারেক রহমানের মধ্যে মানুষ নতুন আশার আলো দেখছে: মির্জা ফখরুল
তারেক রহমানের মধ্যে মানুষ নতুন আশার আলো দেখছে: মির্জা ফখরুল

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারেক রহমানকে ঘিরে মানুষের মধ্যে নতুন করে প্রত্যাশা তৈরি হয়েছে। তিনি জানান, তারেক রহমান যেখানেই যাচ্ছেন, সেখানেই বিপুলসংখ্যক মানুষের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। জনগণ তার মধ্যে ভবিষ্যতের নেতৃত্ব ও ইতিবাচক পরিবর্তনের আশা দেখছে বলেও মন্তব্য করেন ফখরুল।

বুধবার (২৮ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার রায়পুর ইউনিয়নের মলানী বাজারে অনুষ্ঠিত একটি নির্বাচনি পথসভায় তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‌‘তারেক রহমান মায়েদের জন্য ফ্যামিলি কার্ড ও কৃষকদের জন্য কৃষি কার্ডসহ ছেলেমেয়েদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করার কথা বলছেন।’

তিনি বলেন, ১৫ বছর ভোট নিয়ে গেছে ফ্যাসিস্ট হাসিনা, পুলিশ ও প্রশাসন। আমরা ভোট দিতে পারিনি। এবার আমরা ভোট দিতে চাই। আমরা এখানে অনেক নির্যাতিত হয়েছি। প্রিসাইডিং কর্মকর্তা হত্যার মিথ্যা মামলায় ভোগান্তি হয়েছে। আমরা হিন্দু ও মুসলিমসহ অন্যান্য ধর্মাবলম্বী ভাই-বোনেরা এবার ভোট দিতে চাই। আপনারা নির্ভয়ে ভোট দিতে যাবেন।’

এখন আমরা একটু শান্তিতে ঘুমাতে পারছি উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘মিথ্যা মামলার ভোগান্তি নেই। ধানক্ষেতে রাত্রিযাপন করতে হয় না।’

মির্জা ফখরুল বলেন, ‘এখন দেশটাতে একটু শান্তি দরকার। আমরা নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে দেশে শান্তি ফেরাবো।’

রাজনৈতিক জীবনে নিজের স্বচ্ছতার কথা তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, ‘মানুষের জন্য কাজ করতে এসে বসতবাড়ির অর্ধেক বিক্রি করে দিয়েছি। কারও উপকার করে এক কাপ চা পান করিনি।’

তিনি বলেন, আমরা প্রতিশোধ নেবো না। আমরা প্রতিহিংসার রাজনীতি চাই না। দেশে পুনরায় শান্তি প্রতিষ্ঠিত করতে চাই।

 

ভোরের আকাশ/এনএস

ঠাকুরগাঁওবিএনপিমির্জা ফখরুল ইসলাম আলমগীর

শেয়ার করুন: