শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

আলোচিত ‘নতুন লোগো’ সরিয়ে ফেলেছে জামায়াত

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৫, ৪:৪৪ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

নতুন লোগো প্রকাশ করে আলোচনায় এসেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে প্রকাশের পরদিনই দলীয় ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে লোগোটি সরিয়ে নেওয়ার পর ফের বিতর্ক শুরু হয়েছে।

রোববার (২৮ সেপ্টেম্বর) রাজধানীর বসুন্ধরা কার্যালয়ে দলের আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রতিনিধিদলের বৈঠকের ছবি প্রকাশ করে জামায়াত।

সে ছবিতে নতুন লোগো দেখা যায়। সেখানে সবুজ রঙের পটভূমিতে খোলা গ্রন্থের ওপর উদীয়মান সূর্য আর সূর্যের ওপরে একটি কলম ব্যবহার করা হয়েছে, যা দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে প্রতীকায়িত। গ্রন্থের দুই প্রান্ত থেকে অর্ধবৃত্ত বিস্তৃত হয়ে আছে। এর নিচে সোনালি অক্ষরে লেখা ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী’। আর আরবি ও ইংরেজিতেও দলটির নাম উল্লেখ করা হয়েছে। নতুন এই লোগো প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমসহ রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জামায়াত আমিরের বসুন্ধরা কার্যালয়ে ভুটানের রাষ্ট্রদূত মিস দাশো কারমা হামু দর্জির সঙ্গে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের সৌজন্য সাক্ষাতে সেই লোগো আর দেখা যায়নি।ওই বৈঠকেরও একাধিক ছবি দলটির পেজে পোস্ট করা হয়েছে। তবে আজকের ছবিতে জামায়াত ইসলামির নতুন লোগো দেখা যায়নি।

ভোরের আকাশ/এসএইচ

নতুন লোগোফেসবুক পোস্টজামায়াতে ইসলামী

শেয়ার করুন: