শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিকেলে ঢাকায় এনসিপির বিক্ষোভ সমাবেশ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫, ১০:২০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

গোপালগঞ্জে জুলাই পদযাত্রায় কেন্দ্রীয় নেতাদের ওপর হামলার প্রতিবাদে আজ বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

এর আগে, বৃহস্পতিবার (১৭ জুলাই) রাতে রাজধানীর বাংলামোটরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়। 

সংবাদ সম্মেলনে জানানো হয়, শুক্রবার (১৮ জুলাই) বিকেল ৪টায় জাতীয় প্রেস ক্লাব চত্বরে এ সমাবেশ করবে এনসিপির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা। 

সংবাদ সম্মেলনে তিনটি দাবির কথা তোলা হয়। দাবিগুলো হলো গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা সংস্থার সদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া, ভিডিও ফুটেজ দেখে জড়িতদের চিহ্নিত করে বিচারের আওতায় আনা এবং অন্য জেলাগুলোতে এনসিপির পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করা। 

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শাখা আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়কারী নিজাম উদ্দিন। 

এ সময় ঢাকা মহানগর উত্তরের যুগ্ম সমন্বয়কারী মোস্তাক আহমেদ শিশির, দক্ষিণের যুগ্ম সমন্বয়কারী এস এম শাহরিয়ার, উত্তরের দপ্তর সমন্বয়কারী এম এম শোয়াইব উপস্থিত ছিলেন ।

ভোরের আকাশ/জাআ

এনসিপিসমাবেশ

শেয়ার করুন: