শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

প্যারোলে মুক্তি পেয়ে স্বামীর জানাজা ও দাফনে অংশ নিতে বাসায় দীপু মনি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২০ আগস্ট ২০২৬, ১০:৪৬ পূর্বাহ্ন

শেয়ার করুন:
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

স্বামী তৌফিক নেওয়াজের জানাজা ও দাফনে অংশ নিতে ১২ ঘণ্টার প্যারোলে মুক্তি পেয়েছেন সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগ নেতা দীপু মনি।

বৃহস্পতিবার (২০ আগস্ট) সকাল ৬টা ১৫ মিনিটে তাকে মুন্সীগঞ্জ কারাগার থেকে কঠোর পুলিশি পাহারায় ঢাকার কলাবাগানের বাসায় নিয়ে আসা হয়।

কলাবাগান থানার ওসি ফজলে আশিক জানান, সকাল ৮টা ২০ মিনিটে তিনি বাসায় পৌঁছান এবং সেখানে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।

১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি১২ ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি পাচ্ছেন দীপু মনি
এর আগে মুন্সীগঞ্জের জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফী সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তার এই প্যারোল মঞ্জুর করেন।

দীপু মনির আইনজীবী অ্যাডভোকেট গাজী ফয়সাল ইসলাম জানান, তারা চার দিনের আবেদন করলেও কেবল দিনের আলোর ১২ ঘণ্টার জন্য প্যারোল দেওয়া হয়েছে। নির্দিষ্ট সময় শেষে সন্ধ্যা ৬টার মধ্যেই তাকে পুনরায় কারাগারে ফেরত যেতে হবে।

দীর্ঘদিন কিডনি ও লিভারের জটিলতায় ভুগে মঙ্গলবার রাতে রাজধানীর একটি হাসপাতালে ৭৬ বছর বয়সে মারা যান সুপ্রিম কোর্টের আইনজীবী ও ধ্রুপদি সংগীত অনুরাগী তৌফিক নেওয়াজ।

আরও পড়ুন

ব্রাহ্মণবাড়িয়ায় মাদক নিরাময় কেন্দ্রে প্রবাসী যুবকের রহস্যজনক মৃত্যু

পারিবারিক সিদ্ধান্ত অনুযায়ী, প্রয়াত তৌফিক নেওয়াজের মরদেহ বৃহস্পতিবার সকালে ঢাকার কলাবাগানে তার নিজ বাসভবনে নেওয়া হবে। এরপর মরদেহ নেওয়া হবে গুলশান আজাদ মসজিদে। বাদ জোহর সেখানে জানাজা অনুষ্ঠিত হবে। তারপরে বনানী কবরস্থানে দাফন করা হবে।

সাবেক মন্ত্রী দীপু মনি চব্বিশের আন্দোলনের পরে একাধিক মামলায় অভিযুক্ত হয়ে বর্তমানে মুন্সিগঞ্জে কারাবন্দি রয়েছেন দীপু মনি।

ভোরের আকাশ/ইউএম

দীপু মনি,প্যারোলে মুক্তি

শেয়ার করুন: