শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

ভোট দিলেন আখতারের মা, ছেলের বিজয় কামনায়

রংপুর প্রতিনিধি

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৪ (কাউনিয়া-পীরগাছা) আসনে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন সকালে তার মাকে সঙ্গে নিয়ে ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে কাউনিয়ার টেপামধুপুর ইউনিয়নের ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তার মা রোকেয়া বেগম। তবে আখতার হোসেন নিজে ঢাকার ভোটার হওয়ায় এই আসনে ভোট দিতে পারেননি।

ছেলের প্রতীক ‘শাপলা কলি’ মার্কায় ভোট দিয়ে রোকেয়া বেগম আবেগাপ্লুত কণ্ঠে বলেন, দোয়া করি দিছি। শাপলা কলি মার্কায় ভোট দিছি। আল্লাহ রহম করুক, বাবা যেন উঠি যায় (জয়লাভ করে)।

মাকে কেন্দ্রে নিয়ে আসা প্রসঙ্গে আখতার হোসেন সাংবাদিকদের বলেন, একজন সন্তান হিসেবে আমার মা আমাকে ভোট দিচ্ছেন, এই দৃশ্য দেখা আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের। আশা করছি, রংপুরের মানুষ সব বাধা উপেক্ষা করে শাপলা কলি প্রতীকেই ভোট দেবেন এবং শেষ পর্যন্ত আমরাই বিজয়ী হবো।

ভোটের পরিবেশ নিয়ে উদ্বেগ প্রকাশ করে আখতার হোসেন অভিযোগ করেন, গতকাল রাত থেকেই বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন অনিয়ম ও সংঘর্ষের খবর আমাদের কাছে আসছে। শাপলা কলি ও দাঁড়ি পাল্লা প্রতীকের সমর্থকদের ওপর হামলা ও হুমকি দেওয়া হয়েছে। বিশেষ করে আমাদের নারী কর্মীদের হেনস্তা করা হচ্ছে; এমনকি গতকাল এক কর্মীর স্কার্ফ খুলে নেওয়া এবং মাইক কেড়ে নেওয়ার মতো ন্যাক্কারজনক ঘটনাও ঘটেছে।

তিনি আরও বলেন, আমরা প্রশাসনের চরম দুর্বলতা লক্ষ্য করছি। এভাবে চলতে থাকলে নির্বাচনের ফলাফল নিয়ে শঙ্কা তৈরি হবে। আমরা আহ্বান জানাই, আপনারা সাহসিকতার সঙ্গে নিরপেক্ষ ভূমিকা পালন করুন। আপনাদের ভূমিকা স্বচ্ছ হলে জনগণ আপনাদের পাশেই থাকবে।

ভায়ারহাট বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রের প্রিসাইডিং কর্মকর্তা বুলবুল আহমদ জানান, এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৭৫২ জন। এরমধ্যে নারী ভোটার ১ হাজার ৯৮৪ এবং পুরুষ ভোটার ১ হাজার ৭৬৪ জন। সকাল সাড়ে ৭টা থেকেই মোট ৭টি বুথে সুশৃঙ্খলভাবে ভোটগ্রহণ চলছে।

উল্লেখ্য, রংপুর-৪ আসনে এবার বহুমুখী লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। সকাল থেকেই এই জনপদের কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি আশাব্যঞ্জক।

ভোরের আকাশ/তা.কা

 

আখতারের মাআখতার হোসেনএনসিপিরংপুর

শেয়ার করুন: