শিরোনাম
আইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানআইইডিসিআর পরিচালককে মারধর, অভিযুক্ত ড্যাব নেতার পদ স্থগিতভবিষ্যতের সব নির্বাচন একই মানদণ্ডে আনার লক্ষ্যে কাজ করছে ইসিস্পেনে দ্রুতগতির দুই ট্রেনের সংঘর্ষ, নিহত ৩৯গুলিস্তানে অবৈধ দোকান উচ্ছেদ, ফের দখল করলে গ্রেপ্তারদেশে ডেঙ্গুতে আরও ৯ মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৮২ঠাকুরগাঁওয়ে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেইচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খান

সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫, ৯:৩০ অপরাহ্ন

শেয়ার করুন:
সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান
সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না জনগণ: তারেক রহমান

জনগণ সংবিধান লঙ্ঘনকারীদের পুনর্বাসন চায় না বলে মন্তব্য করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেই সঙ্গে ফ্যাসিবাদীরা যেন আর মাথাচাড়া না দিতে পারে, সেদিকে খেয়াল রাখতে সবার প্রতি আহ্বান জানিয়েছেন। শনিবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বুদ্ধপূর্ণিমা উপলক্ষে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে ভার্চুয়ালি অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

দেশের মানুষ পলাতক অপশক্তির পুনর্বাসন চায় না দাবি করে তারেক রহমান বলেন, সংবিধান লঙ্ঘনের সঙ্গে যারাই জড়িত ছিল তাদের বিচার করতেই হবে। নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিল করতে বিভিন্ন ধর্মের লোকদের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে পতিত স্বৈরাচারী সরকার।

তিনি বলেন, সব ধর্ম-মতের মানুষের নিরাপদ সহাবস্থান নিশ্চিত করতে হলে দেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রয়োজন।বাংলাদেশকে কেউ যাতে তাঁবেদার রাষ্ট্র তৈরি করতে না পারে বা স্বৈরাচার যাতে কোনো সুযোগ না পায়, সে বিষয়ে দেশের মানুষ ঐক্যবদ্ধ।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারকে সফল দেখতে চায় বিএনপি, এ জন্য সরকার সম্পর্কে জনগণের স্বচ্ছ ধারণা থাকা জরুরি। আর সরকারের স্বচ্ছ ধারণা জনগণের কাছে পরিচ্ছন্ন রাখার স্বার্থেই সরকারের কর্মপরিকল্পনা নিয়ে রোডম্যাপ চেয়েছে বিএনপি। সরকারের কর্মপরিকল্পনা যদি জনগণ জানতে পারে তাহলে কোনো ধোঁয়াশা তৈরি হবে না।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, আমরা এমন সরকার গঠন করতে চায়, যে সরকার জনগণের জবাবদিহি করতে বাধ্য থাকবে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: