শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মির্জা আব্বাসের প্রতিক্রিয়া

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৭ জানুয়ারি ২০২৬, ৬:৪৮ অপরাহ্ন

শেয়ার করুন:
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মির্জা আব্বাসের প্রতিক্রিয়া
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় মির্জা আব্বাসের প্রতিক্রিয়া

জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের ঢাকা-৮ আসনের প্রার্থী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনার প্রতিক্রিয়া জানিয়েছেন বিএনপির প্রার্থী মির্জা আব্বাস।

মঙ্গলবার ঢাকা-৮ আসনে নির্বাচনী প্রচারের সময় তিনি সাংবাদিকদের জানান, হামলার বিষয়ে তার কাছে বিস্তারিত তথ্য নেই এবং তিনি এ ঘটনা সম্পর্কে কিছু জানেন না।

মির্জা আব্বাস বলেন, ‘আমি কী বলব? এ ধরনের সুযোগ তো খুঁজছে। এটা তো বহুদিন ধরে চেষ্টা করছে লাগানোর জন্য। কে লাগবে ওর (নাসীরুদ্দীন) সাথে? খামাখা কী দরকার? প্রয়োজন সে-ই তো। আমার কি ঝগড়া করার দরকার আছে? আমার কি ঝগড়া করার রেকর্ড আছে?’

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, ‘আমি তো বহুদিন নির্বাচন করি, ১৯৯১ (প্রয়োজনে তথ্যটি চেক করুন, তিনি ১৯৯১ থেকে সংসদ সদস্য) থেকে। আমার কোনো রেকর্ড নাই প্রতিপক্ষের সঙ্গে সংঘর্ষ বা ঝগড়া হয়েছে। যারা এটা করছে, উদ্দেশ্যমূলক। ওদের কিছু ভিন্ন উদ্দেশ্য আছে। আমি তো জানিও না কিছু।’

নির্বাচনের পরিবেশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এই মুহূর্তের নির্বাচনের পরিবেশ নিয়ে মন্তব্য করতে চাই না। পরিবেশ এখন পর্যন্ত ভালোই আছে। কেউ ভণ্ডুল করতে না চাইলে পরিবেশ ভালোই আছে।

এর আগে মঙ্গলবার দুপুরে রাজধানীর শান্তিনগর এলাকায় হাবিবুল্লাহ বাহার কলেজে আমন্ত্রিত অতিথি হিসেবে একটি পিঠা উৎসবে উপস্থিত হলে নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে বলে অভিযোগ করে এনসিপি। দলটির দাবি, ছাত্রদলের পরিচয়ে কয়েকজন ঢাকা-৮ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলা করে। তবে ছাত্রদলের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে এ নিয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এ ছাড়া নির্বাচনী প্রচারের পথসভায় দুপুরে রাজধানীর রমনা এলাকায় নাসীরুদ্দীনের ওপর ডিম নিক্ষেপ করা হয়েছে বলেও অভিযোগ পাওয়া গেছে।

 

ভোরের আকাশ/এনএস 

নাসীরুদ্দীন পাটওয়ারীমির্জা আব্বাসনির্বাচন

শেয়ার করুন: