শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

সাবেক সিইসিদের নামে মামলা করবে বিএনপি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ২১ জুন ২০২৫, ৭:৫৫ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

বিগত তিন বিতর্কিত নির্বাচনের সাবেক তিন প্রধান নির্বাচন কমিশনারদের (সিইসি) নামে আগামীকাল রোববার (২২ জুন) মামলা করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (২১ জুন) দলটির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

শায়রুল কবির খান বলেন, মামলার কপি নিয়ে একটি প্রতিনিধি দল প্রথমে নির্বাচন কমিশনে (ইসি) যাবে। এরপর তারা পৌনে ১১ টায় শেরেবাংলা থানায় মামলার আবেদন করবেন। বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্বে থাকবেন দলের কেন্দ্রীয় কমিটি সদস্য সালাহউদ্দিন আহমেদ।

জানা গেছে, ইতোমধ্যে পতিত আওয়ামী লীগ সরকারের আমলের নির্বাচনে দায়িত্বে থাকা নির্বাচন কমিশন ও কর্মকর্তাদের বিরুদ্ধে অনিয়মের তদন্ত কার্যক্রম শুরু করেছে অন্তর্বর্তীকালীন সরকার।

২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী রকিবউদ্দীন আহমদ, ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কেএম নূরুল হুদা এবং ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সিইসি কাজী হাবিবুল আউয়ালের অধীনে সম্পন্ন হয়।

ভোররে আকাশ/এসএইচ

নির্বাচন কমিশনমামলাবিএনপি

শেয়ার করুন: